Categories: জাতীয়

মা-বাবার কারণে জঙ্গি হয়ে যায় সন্তান!

মুগ্ধরাজ: ইসলাম ধর্মে জঙ্গিবাদের কোন স্থান নেই। এটা বিশেষ একটি গোষ্ঠির ফায়দা বা সুবিধা ভোগের কৌশলমাত্র। দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে এর সুক্ষ ব্যবহার করে একদিকে ইসলামকে ঘৃণ্যতম রুপে উপস্থাপন করা, অন্যদিকে তাদের ক্ষমতা ও তার পরিধি বিস্তারে সফল হওয়ার পায়তারা।

রেড এলার্ট দিয়ে সাময়িক এটাকে দমিয়ে রাখা যাবে, তবে এর পুরো বিলুপ্তির জন্য চাই ইসলামের সঠিক ধারণা ও কুরআনের পর্যাপ্ত শিক্ষা। ছোট বেলা থেকেই বাচ্চাদের আধুনিক শিক্ষার জন্য অভিভাবকগণ যতটা সক্রিয় ঠিক ততটাই বিপরীত ভূমিকা ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে। আর এই সুযোগ কাজে লাগাচ্ছে সুবিধাভোগী অপশক্তি। বাবা মায়ের নিকট থেকে ইসলামের সঠিক জ্ঞান না পাওয়ার কারণে উঠতি বয়সের যুবকরা এলোমেলো চলাফেরায় অভ্যস্ত হয়ে উঠে। এ সুযোগে টার্গেটে পরিণত হয় মেধাবী কিছু যুবক।

হয়ত তাদের বুঝানো হয়- তোমাদের এই চলাফেরা ইসলামে গ্রহণযোগ্য নয়, তা সত্যিও বটে। কিন্তু এতে করে যুবকদের মাঝে অপরাধবোধ থেকে স্বল্প সময়ে নিজেকে শোধরাতে গিয়ে হয়ে উঠে জঙ্গি। স্বপ্নঘোরে ডুবে যায় পরপারের মুক্তির নেশায়। ইসলাম মানতে গিয়ে ইসলামী নীতির বিপরীতে মনের অজান্তেই চলে যায়।

অথচ যেসব পরিবার তাদের সন্তানকে ইসলামের সঠিক জ্ঞান দিতে সফল হন, তাদের সামনে কোন অপশক্তি ইসলামকে বিকৃত রুপে উপস্থাপন করে আয়ত্বে নিতে পারে না। তাই জঙ্গিবাদ মুক্ত করতে হলে চাই সরকারের নিরপেক্ষতা ও সুদৃষ্টি, কাউকে দোষারোপ করতে গিয়ে প্রকৃত অপরাধী পার পেয়ে না যায় সেদিকে নজর দেয়া উচিৎ। সকল অভিভাবকদের সচেতনতা ও ইসলামের স্বচ্ছ ধারণা এবং সন্তানদের আধুনিকতম ইসলামী নৈতিক শিক্ষা প্রদান।

জঙ্গিত্ববাদ থেকে মুক্ত রাখতে হলে আদর্শিক ও কুরআন হাদিসের শিক্ষার বিকল্প নেই। আধুনিকতার নামে বেহেল্লাপনা পারে বাবা মায়ের বকে যাওয়া সন্তান উপহার দিতে, চোখে থেকে জল ঝরাতে সমাজের দৃষ্টিতে ধিক্কার পেতে, জল মোছাতে বা মাথা উঁচু করাতে নয়।

লেখক: কলাম লেখক

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago