ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফেসবুকে কাবা শরিফ নিয়ে ব্যঙ্গ করে ছবি পোস্ট দেয়ার ঘটনায় পুলিশের দায়ের করা আইসিটি আইনের মামলায় কারাগারে গ্রেফতার রসরাজ দাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে আদালত।
সোমবার বেলা ১১টায় জেলা ও দায়রা জজ মো. ইসমাঈল হোসেনের আদালতে রসরাজের উপস্থিতিতে এ জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বিজ্ঞ আদালত তাকে ১০ হাজার টাকা বন্ডে পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে।
আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নাসির মিয়া। সরকার পক্ষের আইনজীবী ছিলেন পিপি এডভোকেট এসএম ইউসুফ।
উল্লেখ্য, গত বছরের ৩০ অক্টোবর ফেসবুকে ধর্মীয় অবমাননাকর ছবি পোস্টের ঘটনায় গ্রেফতার হন নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হড়িণবেড় গ্রামের জগন্নাথ দাসের ছেলে রসরাজ দাস (৩০)।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…