জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির সভায় জানানো হয়েছে, বিমান ২০১৫-২০১৬ অর্থ বছরে সর্বমোট ২৭৬ কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছে।
সোমবার কমিটির সভাপতি শওকত আলীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ তথ্য জানানো হয়। কমিটির সদস্য নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া, আবদুর রউফ এবং এডভোকেট নাভানা আক্তার সভায় অংশগ্রহণ করেন।
সভায় বিগত বৈঠকসমূহে সরকারি প্রতিষ্ঠান কমিটির নেয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সংসদে পেশকৃত সর্বশেষ সি এ জি’র অডিট রিপোর্টের মধ্যে অনিষ্পন্ন অডিট আপত্তিগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বর্তমানে ১৫টি আন্তর্জাতিক ও ৭টি অভ্যন্তরীন গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। এর মধ্যে অধিকাংশ রুটে লাভজনকভাবে ফ্লাইট পরিচালিত হ”েছ। বিমানের আসন সংরক্ষণ ব্যবস্থা বর্তমানে শতভাগ কম্পিউটারাইজড করা হয়েছে এবং নির্দিষ্ট ফ্লাইটে আসন খালি আছে কিনা সম্মানীত যাত্রী সাধারণ এখন বিমানের ওয়েবসাইট এর মাধ্যমে অনলাইনে এ সর্বশেষ অবস্থা জানতে পারেন। বর্তমানে যাত্রী সাধারণ ইন্টারনেটের মাধ্যমে আসন সংরক্ষণ ও ক্রেডিট কার্ড দিয়ে টিকেট ক্রয় করতে পারেন।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…