‘বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে কাজ করছে’

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বছরের প্রথম দিনে সরকার সকল শিক্ষার্থীর হাতে বিনা মূল্যে নতুন বই তুলে দিয়েছেন।

সোমবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলায় বিভাগদী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ভাল মানের লেখাপড়া করে তোমরাই দেশকে এগিয়ে নিয়ে যাবে। তাই শিক্ষার মান উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে।

বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. রওশন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ উপনেতার পুত্র নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়মন আকবর চৌধুরী বাবলু, উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, আটঘর ইউপি চেয়ারম্যান শহীদুল হাসান খান সোহাগ, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, সিনিয়র সহ-সভাপতি ওয়াসিম জাফর প্রমুখ।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago