গত শনিবার লন্ডন থেকে দেশের ফিরলেন নিপুণ। অনেকদিন ধরেই নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত এই অভিনেত্রী। বছরের বিশেষ দিনগুলো ছাড়া তাকে আর সেভাবে পাওয়া যাচ্ছে না। তবে নতুন বছরে তার ফিরে আসার পরিকল্পনা আছে কি-না এবং চলমান ব্যস্ততা নিয়ে কথা বললেন বিনোদন প্রতিদিনের সাথে। লিখেছেন মোস্তাফিজ মিঠু
অনেকদিন দেশের বাইরে ছিলেন, ফিরলেন কবে?
এইতো গত শনিবার ফিরলাম। লন্ডনে একটি রেস্টুরেন্ট দিয়েছি। সেটির সেটআপ নিয়েই এতদিন ব্যস্ত ছিলাম সেখানে। এজন্য অনেকদিন সেখানে থাকতে হলো।
নতুন বছরে সবাই নতুন করে পরিকল্পনা করছে। আপনার পরিকল্পনায় কী আবারো নিয়মিত হওয়ার ইচ্ছে আছে?
ব্যক্তিগত ব্যবসার কারণে চাইলেও নিয়মিত অভিনয় করতে পারছি না। সেটি পুরোনো কথা। এ বছর আবার আগের মতো নিয়মিত হতে পারবো কি-না সেটি এখনো বলতে পারছি না। সময় বলে দেবে।
চলচ্চিত্র থেকে কি দূরে সরে গেলেন?
না, সেটা তো সম্ভব নয়। কারণ চলচ্চিত্র দিয়ে দর্শকরা আমাকে চেনেন। এখনো ব্যস্ততার মাঝেও একটি ভালো ছবির গল্পের অপেক্ষায় থাকি। শুধু অভিনয়ের জন্য চলচ্চিত্র করবো না। অজ্ঞাতনামার মতো বছরে একটি ছবিই যথেষ্ঠ। এমন ছবি পেলে অবশ্যই করবো।
সেক্ষেত্রে কি আর্ট ফিল্ম ধরনের ছবিতেই এখন কাজ করবেন?
চলচ্চিত্রকে ভাগ করতে চাই না বাণিজ্যিক বা আর্ট ফিল্ম বলে। ভালো গল্প পেলে কাজ করবো।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…