রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দুই কেজি ভারতীয় হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার সকাল ৭টার দিকে উপজেলার মৌলভী ক্যানেল পদ্মার চর এলাকা থেকে হেরোইনগুলো উদ্ধার করা হয়। দুপুরে বিজিবির ১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সোহেল উদ্দিন পাঠান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভারত থেকে হেরোইন আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির গোদাগাড়ী সীমান্ত ফাঁড়ির একটি টহল দল পদ্মার চরে অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা পালিয়ে যান। তবে সেখান থেকে উদ্ধার করা হয় তাদের ফেলে যাওয়া ২০টি প্যাকেটে দুই কেজি হেরোইন। তিনি আরও জানান, হেরোইনগুলোর আনুমানিক মূল্য ৪৪ লাখ টাকা। এ ঘটনায় গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…