দক্ষিণ কোরিয়ার কৌঁসুলিরা স্যামসাং গ্রুপের চেয়ারম্যানের ছেলে লি জায়ে-ইয়োংকে গ্রেফতারের আবেদন জানিয়েছে। দেশটির প্রধান রাজনৈতিক কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্যামসাংয়ের উত্তরাধিকারীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির জন্য সিউল আদালতের কাছে এ ঘটনার তদন্তকারী কৌঁসুলিরা সোমবার এ আহ্বান জানায়।
লি জায়ে-ইয়োং স্যামসাংয়ের চেয়ারম্যান লি কুন-হি’র ছেলে। বর্তমানে ইয়োং কোম্পানিটির ভাইস চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। তবে পিতার অসুস্থতার পর থেকে কার্যত তিনিই কোম্পানিটি চালাচ্ছেন। আদালত কৌঁসুলিদের আবেদন আমলে নিলে লি’ই হবেন এই কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার দায়ে গ্রেফতার হওয়া বৃহৎ ইলেক্ট্রনিক্স ওই কোম্পানির প্রথম জ্যেষ্ঠ নির্বাহী।
লি’র বিরুদ্ধে অভিযোগ তিনি সরকারী কিছু সুবিধার বিনিময়ে দেশটির প্রেসিডেন্ট পার্ক গিয়ন হাইয়ের ঘনিষ্ঠ বন্ধু চোই সুন-সিলের অমুনাফা ভিত্তিক কোম্পানীকে ঘুষ দিয়েছেন। এই কেলেঙ্কারীর কারণে পার্ককে অভিশংসিত করা হয়। বর্তমানে অভিশংসন বিচার চলছে। লি (৪৮)-এর আগে কেলেংকারির ঘটনায় পার্লামেন্টারি শুনানিতেও অংশ নেন। সেখানে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…