মুক্তিযোদ্ধা হত্যা: এমপি রানার জামিনের শুনানি বুধবার

মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় টাঙ্গাইল-৪ আসনের সরকার দলীয় এমপি আমানুর রহমান খান রানার জামিন আবেদনের শুনানি শেষ হয়েছে। সোমবার এই শুনানি শেষে আগামী বুধবার এই বিষয়ে আদেশ দেবে হাইকোর্ট।

বিচারপতি মো. আব্দুল আওয়াল ও বিচারপতি মো. খসরুজ্জামানের ডিভিশন বেঞ্চ শুনানি শেষে আদেশের এই দিন ধার্য করেন। এর আগে সাংসদ আমানুর রহমান খান রানা একাধিকবার হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। কিন্তু আদালত জামিন দিতে অপারগতা প্রকাশ করা তার আইনজীবীরা জামিন আবেদন ফেরত নেন। এই ধারাবাহিকতায় তারা হাইকোর্টের উক্ত বেঞ্চে জামিন চেয়ে আবেদন দাখিল করেন।

আবেদনের পক্ষে আইনজীবী আব্দুল বাসেত মজুমদার এবং এসএম মোবিন এবং রাষ্ট্রপক্ষে সহকারী অ্যাটর্নি জেনারেল আমিনুর রহমান টিকু শুনানি করেন। বর্তমানে এই হত্যামামলায় কারাগারে আছেন সাংসদ রানা। সোমবার টাঙ্গাইল জেলা আওয়ামীলীগ থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago