নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টের ৫ম দিনে আঘাত পেয়ে মাঠ ছাড়েন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম। তবে এখন আশঙ্কামুক্ত রয়েছেন মুশফিক।
ওয়েলিংটন হাসপাতাল থেকে মাঠে ফিরেছেন তিনি। বেসিন রিজার্ভে এসে দলের সঙ্গে ড্রেসিংরুমেই আছেন বাংলাদেশ অধিনায়ক।
এ বিষয়ে বাংলাদেশে ক্রিকেট দলের মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম জানান, মুশফিকের ঘাড়ের কাছে করানো এক্স-রেতে কোনো সমস্যা ধরা পড়েনি। তিনি পুরোপুরি আশঙ্কামুক্ত।
সোমবার টিম সাউদির একটি শর্ট বাউন্সার বলে হেলমেটের পেছনে লেগে আহত হয়ে মাঠ ছাড়েন মুশফিকুর রহিম। প্রথমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও পরে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। তবে প্রাথমিক চিকিৎসার সময় মুশফিকের সঙ্গে থাকা তামিম ইকবাল জানিয়েছেন, বিপদের কিছু নেই।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…