২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:০৩

টাঙ্গাইল আ.লীগ থেকে এমপি রানা বহিষ্কার

Google+ Pinterest LinkedIn Tumblr +

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সভায় এমপি আমানুর রহমান খান রানা ও তার অপর তিন ভাইকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সভায় এমপি আমানুর রহমান খান রানা ও তার অপর তিন ভাইকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান জনাব ফজলুল রহমান খানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদকে হত্যা ও ঘাটাইল উপজেলা ছাত্রলীগ নেতা আবু সাঈদ রুবেলকে হত্যার পরিকল্পনার অভিযোগে এমপি রানাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়। অপর তিন ভাই হলেন, তার অপর তিন ভাই টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র শহীদুর রহমান খান মুক্তি, জেলা বণিক সমিতির সাবেক সভাপতি জাহিদুর রহমান খান কাকন ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি সানিয়াৎ খান বাপ্পা। এরা জেলা আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যা মামলার আসামি।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. জোয়াহেরুল ইসলাম জানিয়েছেন, আওয়ামী লীগে হত্যাকারী ও সন্ত্রাসীদেরর কোনো স্থান নেই। দলীয় ব্যানারে এসব কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। তাই বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, এমপি রানা এই মামলায় আত্মসমর্পণ করে জেল হাজতে আছেন। অপর তিন ভাই পলাতক।

Share.

Comments are closed.