খুলনায় চিত্ত রঞ্জন বাইন (৪৫) নামে এক কলেজশিক্ষককে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার বেলা সাড়ে ১২টার দিকে নগরীর আমতলা মোড় এলাকার ভাড়া বাসা থেকে পুলিশ তার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে। তবে ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি।
নিহত চিত্তরঞ্জন বাইন বটিয়াঘাটা উপজেলার কৈয়া এলাকার শহীদ আবুল কাশেম ডিগ্রি কলেজের ইংরেজির প্রভাষক ছিলেন। তিনি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বিল বকচর গ্রামের ললিত বাইনের ছেলে বলে জানা গেছে।
পুলিশ জানায়, প্রভাষক চিত্ত রঞ্জন বাইনের স্ত্রী ও সন্তানরা নানা বাড়িতে বেড়াতে যান। তিনি একাই আমতলা মোড় এলাকার ইঞ্জিনিয়ার আব্দুল মজিদের ভাড়াটিয়া বাসায় ছিলেন। শনিবার রাতে এবং রবিবার সকালে একাধিকবার মোবাইল ফোন করেও রিসিভ না করায় স্ত্রী লাকি বাইন বাসায় এসে দরজা বন্ধ পান। এ সময় তিনি পুলিশে খবর দিলে দরজা ভেঙ্গে ভেতরে হাত-পা বাঁধা অবস্থায় তার মৃতদেহ পড়ে থাকতে দেখে। ঘরের একটি জানালার গ্রিল কাটা এবং মালামাল তছনছ অবস্থায় দেখা যায়।
পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, ডাকাতিতে বাঁধা দেয়ায় তাকে হত্যা করা হতে পারে।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…