বিনা অনুমতিতে কল্যাণের জামিন শুনানিতে নতুন আইনজীবী

বিনোদন ডেস্ক: প্রথম আলোর প্রধান আলোকচিত্র সাংবাদিক জিয়া ইসলামকে গাড়িচাপা দেয়ার মামলায় অভিনেতা কল্যাণ কোরাইয়ার জামিন শুনানি করলেন নতুন এক আইনজীবী।

রোববার ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদের আদালতে আগের আইনজীবীর অনুমতি ছাড়াই নতুন আইনজীবী এ জামিন শুনানি করেন। এসময় রাষ্ট্রপক্ষ তার বিরোধীতা করেন। আদালত জানান- আগের আইনজীবীর অনুমতি আনলে জামিন শুনানির আদেশ দেবেন।

এর আগে বুধবার ঢাকা মহানগর হাকিম মাজহারুল হক শুনানি শেষে তার রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তিন কার্যদিবসের মধ্যে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দশ দেন। কল্যাণ কোরাইয়াকে ঢাকা মহানগর হাকিমের আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তিনদিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

মঙ্গলবার দুপুরে কল্যাণ কোরাইয়াকে কলাবাগান থানায় ডেকে নিয়ে যায় পুলিশ। এরপর এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, সোমবার রাত সাড়ে ১১টার সময় বসুন্ধরা শপিংমলের সামনের সড়ক দিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় একটি বেপরোয়া গতির গাড়ি জিয়ার মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় সেখানে থাকা আরও কয়েকজন সাংবাদিক গাড়িটি থামানোর চেষ্টা করেন। কিন্তু ধাক্কা দেয়ার পর গাড়িচালক সেখানে না দাঁড়িয়ে গাড়ির সামনে-পেছনের লাইট বন্ধ করে দ্রুতগতিতে পালিয়ে যান। যে কারণে গাড়ির নম্বরপ্লেট তাৎক্ষণিকভাবে কেউ দেখতে পারেনি।

দুজন সাংবাদিক আহত জিয়া ইসলামকে একটি অটোরিকশায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ওইদিন রাত দেড়টার দিকে কল্যাণ কোরাইয়া হাসপাতালে জিয়া ইসলামকে দেখতে যান।

সেখানে তিনি উপস্থিত কয়েকজন সাংবাদিককে বলেন, তার গাড়ির মাধ্যমে দুর্ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় প্রথম আলোর নিরাপত্তা ব্যবস্থাপক মেজর (অব.) সাজ্জাদুল কবীর মঙ্গলবার রাতে কলাবাগান থানায় বাদী হয়ে একটি মামলা করেন।

উল্লেখ্য, জিয়া ইসলামকে মঙ্গলবার দুপুরে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে তার চিকিৎসা চলছে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago