২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:০৪

গুলশানে বসে মোনাজাতে অংশ নিলেন খালেদা

Google+ Pinterest LinkedIn Tumblr +

রাজধানীর গুলশানে নিজ বাসভবন ফিরোজাতে বসেই টঙ্গির তুরাগ তীরে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জানা যায়, বেলা ১১টায় মোনাজাত শুরু হলে নিজ বাসভবনে বসেই তাতে শামিল হন তিনি।

তবে আনুষ্ঠানিক কোনো আয়োজন না থাকায় একাই মোনাজাতে শামিল হন খালেদা জিয়া। চেয়ারপারসনের বাসভবন সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ সকাল ১১টায় ইজতেমা ময়দানে লাখো মুসুল্লির অংশগ্রহণে আখেরি মোনাজাত শুরু হয়। শেষ হয় ১১টা ৩৫ মিনিটে। বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতে বহির্বিশ্বের প্রায় ৮ হাজারেরও বেশি মুসল্লিসহ লাখো ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বি দিল্লির মারকাজের শুরা সদস্য হজরত মাওলানা মুহাম্মদ সা’দের পরিচালনায় আখেরি মোনাজাতকালে গোটা ইজতেমা ময়দান যেন এক পূণ্যভূমিতে পরিণত হয়। গত ১৩ জানুয়ারি রাজধানীর উপকণ্ঠে টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হওয়া প্রথম পর্বের তিন দিনব্যাপী ইজতেমার আজ ছিল শেষ দিন।

Share.

Comments are closed.