এক্স-রেতে কিছু ধরা পড়েনি

কথাটা কানে লাগবে। তারপরও কঠিন সত্য। দল কালকের মতো খুব ভাল অবস্থায় থাকলে হয়তো এত উন্মুখ অপেক্ষা ও কৌতুহল থাকতো না। কিন্তু আজ পড়ন্ত বিকেলে দমকা বাতাসের ঝাপটায় হঠাৎ সাজানো বাগান হয়ে গেছে খানিক এলোমেলো। কাজেই এখন শেষ দিনে প্রতিটি ব্যাটসম্যানের সার্ভিস দরকার পড়তে পারে।

সেই আলোকেই গোটা দেশ নিশ্চয়ই ইমরুল কায়েসের ইনজুরির খবর জানতে উদগ্রীব। কি অবস্থা ইমরুলের? সে কি এখনো হাসপাতালে? আজ রাতে কি হাসপাতালেই থাকতে হবে? এক্স-রে রিপোর্ট কি? তার পক্ষে কি আগামীকাল (সোমবার) শেষ দিন ব্যাটিং করা সম্ভব হবে? ফেসবুক-ভাইভারে রাজ্যের কৌতুহলি ম্যাসেজ আর কল।

সর্বশেষ খবর, ইমরুল কায়েস হাসপাতাল থেকে টিম হোটেলে ফিরে এসেছেন। তার এক্স-রে রিপোর্টও ভালো। কোন ধরনের ইনজুরি ধরা পড়েনি। ম্যানেজার সাব্বির জানান, ইমরুলের এক্স-রেতে কোন জটিলতা নেই। জাগো নিউজকে ফোনে এ তথ্য দিয়ে ম্যানেজার সাব্বির খান বলেন, ‘ইমরুলের সমস্যাটা বাঁ-পায়ের উরুতে সামনের অংশে। এটা কি উরুর মাংসপেশিতে টান? প্রশ্ন করা হলে বাংলাদেশ ম্যানেজার জানান, বলতে পারেন উরুর সামনের অংশে এক রকমের টান পড়েছে।’

বাংলাদেশ সময় দুপুর পৌনে তিনটার দিকে ( ওয়েলিংটন সময় রাত পৌনে দশটা) জাগো নিউজের সাথে ম্যানেজার সাব্বির যখন ফোনে কথা বলেন, তার অল্প কিছুক্ষণ আগেই ইমরুল হাসপাতাল থেকে টিম হোটেলে ফিরে গেছেন।

সাব্বির আরও জানান ইমরুলের ব্যাথার তীব্রতা কমেছে। তারপরও ইনজুরির ধরন ও গতি প্রকৃতি জানতে আগামীকাল সকালে ‘আল্ট্রা সাউন্ড টেস্ট’ করা হবে। তখনই বোঝা যাবে প্রকৃত ইনজুরিটা কি? এবং কতটা গুরুতর?

ইমরুল কায়েস কাল দলের প্রয়োজনে ব্যাটিং করতে পারবেন কি না? রোবার রাতে এ প্রশ্ন করা হলে ম্যানেজার সাব্বির খান ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, এ মুহুর্তে বলা যাবে না। এজন্য সোমবার সকাল পর্যন্ত অপেক্ষায় থাকতেই হবে। সোমবার সকালে বলা যাবে ইমরুল ব্যাট হাতে মাঠে নামতে পারবে কি পারবেনা?

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago