রাজধানীর মতিঝিল এলাকা থেকে হকার উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। অভিযানটি দক্ষিণ সিটি কর্পোরেশনের মতিঝিল, গুলিস্তান ও রমনা এলাকায় পরিচালিত হবে।
১৫ জানুয়ারি রোববার দুপুর ২টা থেকে ডিএসিসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মোহাম্মদ নাজমুশ সোয়েবের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। অভিযানে ঢাকা মট্রোপলিটন পুলিশের বিপুল সংখ্যক সদস্য রয়েছেন।
উচ্ছেদ অভিযান চালানো হবে- সকালেই এমন খবর শুনে হকাররা নিজ দায়িত্বে তাদের মালামাল সরিয়ে নিতে শুরু করেন। সকাল থেকে পুরো এলাকার বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশের অবস্থান দেখা গেছে। এছাড়া পুলিশের জলকামান, কাভার্ড ভ্যান ও সিটি কর্পোরেশনের নিজস্ব অ্যাম্ব্যুলেন্সও দেখা গেছে সেখানে।
এর আগে গত ১১ জানুয়ারি দুপুরে নগর ভবনে হলিডে মার্কেট চালু ও হকার সমস্যা নিয়ে হকার নেতাদের সঙ্গে এক বৈঠক শেষে মেয়র রোববার থেকে গুলিস্তান, মতিঝিল ও রমনা এলাকায় কোনো হকার বসতে দেয়া হবে না বলে ঘোষণা দেন। ঘোষণা মতে রোববার যারা সড়ক ছাড়েনি তাদের বিরুদ্ধে অভিযান চালানোর প্রস্তুতি নেয়া হয়।
এদিকে গুলিস্তান ও তার আশপাশের এলাকায় হকার উঠে যাওয়ায় পুরো এলাকা ফাঁকা দেখা গেছে।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…