Categories: জাতীয়

‘খালেদা জিয়া যৌথক্লাবের সভাপতি’

তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া জঙ্গি, সন্ত্রাস, যুদ্ধাপরাধী ও সন্ত্রাসী জামায়াতের যৌথক্লাবের সভাপতি।
আজ শনিবার কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাগরখালী আদর্শ ডিগ্রি কলেজের একাডেমি ভবনের উদ্বোধন ও অভিভাবক সমাবেশ শেষে “নির্বাচন নিয়ে সংস্কার প্রস্তাব ও ই-ভোটিং চালুর প্রস্তাবের বিএনপির বিরোধীতা” প্রসঙ্গে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, খালেদা জিয়া মুখে গণতন্ত্রের ও নির্বাচনের কথা বললেও আসলে তিনি এখন পর্যন্ত সন্ত্রাস, হত্যা ও খুনীদের রক্ষাকর্তা ও আশ্রয়দাতা হিসেবে ভূমিকা রাখছেন।
তিনি বলেন, আধুনিক প্রযুক্তি প্রয়োগ করলে নির্বাচনে কারচুপি হবে এমন উদ্ভট কথাবার্তা বলে লাভ নেই। যেখানে সরকার এবং নির্বাচন কমিশনার ভোটে কারচুপি রোধ করার জন্য ই-ভোটিং এর মতো আধুনিক প্রযুক্তির উদ্যোগ নিচ্ছেন তখন বিএনপি তার বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। যেহেতু গণতন্ত্র বিএনপি এজেন্ডা নই তাই তারা সব রকম প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন।
এ সময় কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম, উপজেলা সহকারী ভূমি কমিশনার সুবর্ণা রানী সাহা, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে তথ্যমন্ত্রী মিরপুর ও ভেড়ামারার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago