‘আগামী দিনগুলো আরো চ্যালেঞ্জিং’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারের বাকি সময়টুকুকে আরো চ্যালেঞ্জিং উল্লেখ করে সরকারের উন্নয়ন কাজগুলো সম্পন্ন করার জন্য দলের নেতা-কর্মীদের আরো আন্তরিক হওয়ার আহবান জানিয়েছেন।

আজ প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ৩য় বছর শেষ করে আবার ৪র্থ বছরের কাজ শুরু করেছি।

কাজেই এখনকার পথটা আরো কঠিন পথ। আমাদের যেই কাজগুলি রয়েছে সেগুলি শেষ করতে হবে। যাতে দেশের মানুষ ভাল থাকে। ’
আওয়ামী লীগের শক্তি সততার শক্তি উল্লেখ করে প্রধানমন্ত্রী এ সময় পদ্মা সেতু নির্মাণে নিজস্ব উদ্যোগ গ্রহণে সারাবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বলেও অভিমত ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী বলেন, এতে একদিকে যেমন আমরা পরনির্ভরশীলতা কাটিয়ে উঠতে পেরেছি তেমনি অন্যান্য দেশগুলোও আমাদের এই উদ্যোগ দেখে খরস্রোতা নদীর উপর সেতু নির্মাণে সাহসী হয়ে উঠতে পারে। আগে খরস্রোতা নদীর ওপর অনেকেই সেতু করতে চাইত না বলেও তিনি উল্লেখ করেন।
শেখ হাসিনা আজ বিকেলে দলের ধানমন্ডিস্থ কার্যালয়ে এক আকস্মিক সফরে এসে দলের নেতা-কর্মীদের সঙ্গে মত বিনিময়কালে একথা বলেন।
আওয়ামী লীগের কর্মীদের একটা কথা মনে সবসময় মনে রাখতে হবে। দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে হবে। এই কথা আর চিন্তাটা একজন রাজনীতিবিদের মাথায় থাকলে যে কোন সাফল্য সে আনতে পারে বলেই আমি বিশ্বাস করি।
তিনি বলেন, ‘আমি আমার বাবাকে দেখেছি বাবার কাছ থেকে শিখেছি, মাকে দেখেও শিখেছি। ’
প্রধানমন্ত্রী বলেন, আমার মাকেও দেখেছি মায়ের যে ত্যাগ কিন্তু কখনই তিনি কোন জিনিষের জন্য আফসোস করেননি। বরং এই দলের জন্য তিনি নিজের গহনাটি পর্যন্ত বিক্রি করেছেন। সব সময়ই আমার বাবার পাশেপাশে তিনি থেকেছেন। প্রতিটি কাজে তিনি সহযোগিতা করেছেন। কাজেই আমিওতো সেই পরিবার থেকেই এসেছি। আমাদের কাজই হচ্ছে দেশের মানুষের জন্য কাজ করা।
এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী দুদিন আগেই ১১ জানুয়ারি অতিক্রান্ত হবার প্রসংগ উল্লেখ করে বলেন, সে সময়ে সরকারি দলে যারা দুদিন আগেও ছিল, ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ যাদের বিরুদ্ধে, তাদেরকে বাদ দিয়ে আমাকেই আগে গ্রেপ্তার করা হলো। আমরা দেশের স্বাধীনতা এনেছি। অথচ দেখা যায় আঘাতটা সবসময় আমাদের ওপরই আগে আসে।
প্রধানমন্ত্রী বলেন, যাক সেই দুর্দিন কেটে গেছে। আমরা আলোর পথে যাত্রা শুরু করেছি। তবে, আমাদের পুরনো দিনের কথাও মনে রাখতে হবে এবং দেশের মানুষের জন্য কাজ করে যেতে হবে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago