ইয়েমেনে রুশ রাষ্ট্রদূত নিহতের খবর, রাশিয়ার অস্বীকার

ইয়েমেনে রাশিয়ার রাষ্ট্রদূতকে গুলি করে হত্যা করা হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। ওই খবরে বলা হয়েছে ইয়েমেনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্লাদিমির দেদুস্কিন বন্ধুকধারীদের গুলিতে প্রথমে গুলিবিদ্ধ এবং পরে মৃত্যু বরণ করেছেন।

তবে রাশিয়া এই খবরকে গুজব বলে অভিহিত করে বলেছে অসমর্থিত খবরটি সত্য নয় বরঞ্চ পুরোপুরি মিথ্যা। ইয়াহু নিউজ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে মৃত্যুর খবর প্রকাশের পর এ তথ্য জানায়।
প্রথমে আরব রাষ্ট্র থেকেই খবর আসে যে ইয়েমেনের সানায় রাষ্ট্রদূত ভ্লাদিমির দেদুস্কিন গুলিতে নিহত হন। সৌদি আরবের একটি গণমাধ্যম প্রথমে রাশিয়ার রাষ্ট্রদূতের মৃত্যুর খবর প্রকাশ করে। পরে সানার রাশিয়ান দূতাবাস এ খবর অস্বীকার করে বলে ভ্লাদিমির দেদুস্কিন নিহত হওয়ার খবরটি পুরোপুরি মিথ্যা।

দেদুস্কিনকে ২০১৩ সালের ১৬ আগস্ট ইয়েমেনে রাশিয়ার রাষ্ট্রদূত করে পাঠান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এর আগে গত বছরের ডিসেম্বরের ১২ তারিখে তুরস্কের রাজধানী আংকারায় এক আলোকচিত্র প্রদর্শনীতে রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কার্লভকে গুলি করে হত‌্যা করা হয়। রাশিয়ান রাষ্ট্রদূতের মৃত্যুর এই ঘটনাটি বিশ্বব্যাপী আলোড়িত হয়।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago