২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:০২

নাটোরে প্রকাশ‌্য রাস্তায় কলেজশিক্ষককে গুলি করে হত‌্যা

Google+ Pinterest LinkedIn Tumblr +

নাটোরের লালপুর উপজেলায় কলেজ থেকে বাড়ি ফেরার সময় প্রকাশ‌্যে রাস্তায় এক শিক্ষককে গুলি করে হত‌্যা করা হয়েছে।
লালপুর থানার ওসি আবু ওবায়েদ জানান, বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে লালপুর-বাঘা সড়কের তিনখুঁটির মোড়ে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত মোশাররফ হোসেন (৩৫) লালপুরের মোহরকয়ার ডিগ্রি কলেজের বাংলার প্রভাষক ছিলেন। তিনি রাজশাহীর বাঘা উপজেলার পীরগাছা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

ওসি আবু ওবায়েদ বলেন, “মোশাররফ মোটরসাইকেলে করে কলেজ থেকে বাড়ি ফিরছিলেন। তিনখুঁটির মোড়ে দুর্বৃত্তরা তাকে থামানোর চেষ্টা করে। তিনি মোটরসাইকেল না থামালে তারা গুলি ছোড়ে।”

মোশাররফ রাস্তায় পড়ে গেলে তারা তার মোটরসাইকেল নিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, মোশাররফের গায়ে তিনটি গুলি লেগেছে।

মোটরসাইকেল ছিনতাইকারীরা তাকে গুলি করে বলে পুলিশের প্রাথমিক ধারণার কথা জানিয়েছেন ওসি ওবায়েদ।-বিডিনিউজ

Share.

Comments are closed.