২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:০৩

ইসলামী ব্যাংকের অর্থ রাজনৈতিক উদ্দেশে হলে ব্যবস্থা

Google+ Pinterest LinkedIn Tumblr +

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান আরাস্তু খান বলেছেন, রাজনৈতিক সম্পৃক্ততা ছাড়া ইসলামী ব্যাংকের কারও চাকরি যাবে না। তবে সরাসরি রাজনৈতিক সম্পৃক্ততা থাকলে কিংবা ব্যাংকের অর্থ রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

সাম্প্রতিক রদবদল বিষয়ে তিনি বলেন, এটা স্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে। যারা পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

Share.

Comments are closed.