Categories: বিনোদন

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে ঠান্ডিরাম’। আসছে ১৮ জুন স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্সে মুক্তি পাবে ছবিটি।

আরও জানা গেল বিশ্বের প্রায় ১৯০টি দেশে একযোগে মুক্তি পেতে যাচ্ছে ধানুশের এ সিনেমা।

‘জগমে ঠান্ডিরাম’- এ ধানুশসহ আরও অভিনয় করেছেন শ্বরিয়া লেকস্মি, কালাইয়ারসন, জোজু জর্জ এবং গেম অফ থ্রোনসের জেমস কসমো।

গ্যাংস্টার ঘরনার এই সিনেমাটি পরিচালনা করেছেন কার্তিক সুব্বরাজ।

সিনেমাটি নিয়ে বলতে গিয়ে পরিচালক বলেন, ‘জগমে ঠান্ডিরাম আমার স্বপ্নের সিনেমা। অনেক সময় নিয়ে আমরা এর শুটিং শেষ করেছি। গল্প থেকে শুরু করে সব কিছুতেই দর্শকরা নতুন একটি রোমাঞ্চ খুঁজে পাবে। আশা করছি দর্শকদের দারুণ কিছু উপহার দিতে যাচ্ছি। এখন শুধু দিন কয়েকের অপেক্ষা।’

Recent Posts

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago

ভারত থেকে সরে যেতে পারে বিশ্বকাপ

ভারতে করোনা পরিস্থিতি রীতিমত ভয়াবহ আকার ধারণ করেছে। এমতাবস্থায় অনিশ্চয়তা তৈরি হয়েছে আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপ…

6 months ago