বিশ্ব মুসলিমের কল্যাণ কামনা খালেদার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, সারাবিশ্বে অন্যান্য জাতি-গোষ্ঠী ধর্মসম্প্রদায় এবং বিশেষভাবে মুসলমানদের ওপর চলছে অবর্ণনীয় জুলুম-নির্যাতন। হত্যা ও পুড়িয়ে মারা হচ্ছে নারী-শিশুসহ মুসলিম সম্প্রদায়ের অগনিত মানুষকে। বিশ্বের সকল মানুষ যেন সংঘাত ও হানাহানি থেকে মুক্ত হয়ে সুখী ও আনন্দময় জীবন-যাপন করতে পারেন এজন্যই মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে প্রার্থনা করছি।

বিশ্ব ইজতেমা উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক বাণীতে বিএনপি চেয়ারপার্সন এসব কথা বলেন। তিনি বলেন, বিশ্ব ইজতেমা উপলক্ষে আমি দেশবাসীসহ মুসলিম বিশ্বের শান্তি ও কল্যাণ কামনা করছি। তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

খালেদা জিয়া বলেন, টঙ্গিতে বিশ্ব ইজতেমা বিশ্ব মুসলমানের দ্বিতীয় বৃহত্তম জমায়েত। বিশ্ব ইজতেমায় অংশগ্রহণকারী দেশ-বিদেশের অগণিত ধর্মভিরু মানুষের অব্যাহত সুখ, শান্তি ও কল্যাণ কামনা করছি। ইহলৌকিক ও পারলৌকিক মুক্তির জন্য বাংলাদেশসহ সারাবিশ্ব থেকে লাখো মানুষের সমাগম ঘটে ঢাকার অদূরে তুরাগ নদীর তীরে টঙ্গির বিশ্ব ইজতেমা ময়দানে। মহান আল্লাহর নামে মুখরিত হয়ে ওঠে ইজতেমা ময়দান। মোমিন-মুসলমানদের এই ঐতিহাসিক জমায়েত উপলক্ষে আমি আল্লাহর দরবারে দোয়া করছি- বিশ্বের সকল মানুষ যেন সংঘাত ও হানাহানি থেকে মুক্ত হয়ে সুখী ও আনন্দময় জীবন-যাপন করতে পারেন।

সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, সম্প্রতি রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন, বাড়ি-ঘর থেকে উচ্ছেদ এক বীভৎস রুপ নিয়েছে। রোহিঙ্গা মুসলিমদের জানমালের নিরাপত্তা ও তারা যেন নিজ গৃহে শান্তিতে বসবাস করতে পারে সেজন্য আমি মহান রাব্বুল আলামিনের দরবারে মোনাজাত করছি।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago