অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে : দ্য মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমার গান। ‘সিটি মার’ শিরোনামে এ গানটি মুক্তির পর থেকেই ইউটিউবে ঝড় তুলেছে। এরই মধ্যে ৬ কোটি ৫ লাখেরও বেশিবার ভিউ হয়েছে গানটি।
তুমুল আলোচনার মধ্যেই এবার মুক্তি পেল একই সিনেমার গান ‘দিল দে দিয়া’। তবে এ গানে দিশা নয়, সালমানের সঙ্গে দেখা গেছে জ্যাকলিন ফার্নান্দেজকে। সালমান-জ্যাকলিন জুটির নামও এরই মধ্যে ন জিতেছে দর্শকদের।
গত বৃহস্পতিবার (২৯ এপ্রিল) নিজের ইনস্টাগ্রামে ‘দিল দে দিয়া’র টিজার শেয়ার করেন সালমান। সেখানে তিনি জানান, শুক্রবারই গানটি মুক্তি পাবে। আশা করি- আপনারা এই গানটিও পছন্দ করবেন। কথা রেখে শুক্রবারই গানটি মুক্তি দেয়া হয়।
‘রাধে : দ্য মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমাটি প্রযোজনা করছে সালমানের নিজ প্রযোজনা প্রতিষ্ঠান জি ফিল্মস। চলতি বছরের ১৩ মে ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। নতুন এই সিনেমাটি এখনো পর্যন্ত ৪০ টি দেশে মুক্তি পাবে বলে জানিয়েছে জি ফিল্মস।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…
ভারতে করোনা পরিস্থিতি রীতিমত ভয়াবহ আকার ধারণ করেছে। এমতাবস্থায় অনিশ্চয়তা তৈরি হয়েছে আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপ…