Categories: বিনোদন

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২ এপ্রিল)। ট্রেইলারটি সোশ্যাল মিডিয়ায় এক নম্বরে ট্রেন্ড করেছে। এত দিন পর পর্দায় ‘ভাইজান’কে দেখতে পেয়ে ভক্তরা উচ্ছ্বসিত। এই ট্রেইলার এই দেখা যাচ্ছে দিশা পাটানিকে চুমু খাচ্ছেন সালমান খান। দৃশ্যটি কয়েক সেকেন্ডের, চোখের পাতা ফেলতে না ফেলতেই শেষ। অনেকেই মনে করছেন তবে কি ৩২ বছরের প্রথা ভেঙে দিশা পাটানিকে অবশেষে চুমু খেলেন সালমান খান। তবে এই সিনেমায় দিশাকে ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন করেননি সালমান খান। আর এর প্রমাণ দিয়েছেন অভিনেতার ভক্তরা।

সালমন ২৭ বছরের ছোট নায়িকা দিশাকে নয়, বরং সেলোটেপে চুমু খেয়েছেন। ভিডিওটি ভালো করে ক্ষ্য করলে দেখা যাবে দিশার ঠোঁটে টেপ আটকে রাখা রয়েছে। তার উপর দিয়েই চুম্বন করছেন সালমান। আর এই ভিডিও নিয়েই তোলপাড় শুরু হয়ে গিয়েছিলো নেট দুনিয়ায়। কিন্তু এবার প্রশ্ন হলো, কেন অনস্ক্রিন চুমু খান না সালমান? যার উত্তর বলিউড অভিনেতা নিজেই দিয়েছেন।

সালমান খান এক সাক্ষাৎকারে জানিয়েছেন, “যখন আমরা পরিবারের সঙ্গে বসে কোনো সিনেমা দেখি সেই সময় হঠাৎ করে যদি কোনো চুম্বনের দৃশ্য এসে পরে তখন আমরা অস্বস্তিতে পড়ে এদিক ওদিক তাকাই। ‘মেয়নে প্যায়ার কিয়া’তেও অন্তরঙ্গ মুহূর্ত সরাসরি দেখানো হয়নি। তাই আমি যখন অভিনয় করি তখন আমি চাই এই সিনেমাটি যেন সপরিবারে বসে দেখতে পারে। তবে সবচেয়ে বেশি যেটা ঘটে সেটা হলো, আমি আমার শার্ট খুলে ফেলি। হয়ত সংলাপের মধ্যে কিছু দুষ্টুমি মাখানো জোক থাকে কিন্তু আপনি কখনই আমাকে লাভ মেকিং সিনের অংশ হতে দেখবেন না।”

‘রাধে’ গত বছর ঈদে মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনার জেরে এক বছর পিছিয়ে চলতি বছর ঈদে অর্থাৎ ১৩ই মে মুক্তি পাবে। করোনার কথা মাথায় রেখে থিয়েটারের পাশাপাশি জি-প্লেক্সে এবং জি ফাইভেও মুক্তি দেওয়া হবে সিনেমাটি। এতে ভিলেনের ভূমিকায় রয়েছেন রণদীপ হুদা। এটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জ্যাকি শ্রফ।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago

ভারত থেকে সরে যেতে পারে বিশ্বকাপ

ভারতে করোনা পরিস্থিতি রীতিমত ভয়াবহ আকার ধারণ করেছে। এমতাবস্থায় অনিশ্চয়তা তৈরি হয়েছে আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপ…

6 months ago