নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে তুলনামূলক কম ব্যবহারকারী নিবন্ধন করেছেন। সম্প্রতি এমন তথ্য জানিয়েছে জার্মানিভিত্তিক গবেষণা সংস্থা স্ট্যাটিস্টা।

নেটফ্লিক্স এক বিবৃতিতে জানায়, ২০২০ সালের প্রথম তিন মাসে প্ল্যাটফর্মটিতে পেইড সাবস্ক্রিপশন নেন প্রায় দেড় কোটি ব্যবহারকারী। ২০২১ সালে সেটি নেমে এসেছে চার লাখে। বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মটিতে ২০ কোটির বেশি পেইড সাবস্ক্রাইবার রয়েছে। এর মধ্যে গত বছরেই ৩ কোটি ৬০ লাখ ব্যবহারকারী পেইড সাবস্ক্রিপশন নেন।

প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জ ও টেকক্রাঞ্চের প্রতিবেদনে উল্লেখ করা হয়, অল্প সময়ের মধ্যে পেইড সাবস্ক্রাইবারের সংখ্যা কমে যাওয়ার কারণ চিহ্নিত করেছে নেটফ্লিক্স। তারা বলছে, গত বছর করোনা মহামারির কারণে বিশ্বব্যাপী লকডাউন আরোপ করা হয়। সে সময় ঘরবন্দী হয়ে পড়া প্রচুর ব্যবহারকারী নেটফ্লিক্সে নিবন্ধন করেন। কিন্তু চলতি বছর অনেক দেশেই লকডাউন শিথিল হয়ে যাওয়ার কারণে প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীর সংখ্যা কমে যায়।

দ্য ভার্জ ও টেকক্রাঞ্চে আরও বলা হয়, ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করলেও চলতি বছরের প্রথম প্রান্তিকে তাদের মুনাফা হয়েছে ১৭১ কোটি ডলার। প্ল্যাটফর্মটি বলছে, লকডাউনের কারণে নতুন কনটেন্ট তৈরি না হওয়াটাও একটা ফ্যাক্টর। গত বছর লকডাউনের কারণে নতুন সিনেমা, ওয়েবসিরিজ বা অন্যান্য ভিডিও কনটেন্ট তৈরি সম্ভব হয়নি।

নেটফ্লিক্স জানায়, ‘ব্যবহারকারীরা কেবল নেটফ্লিক্সই ব্যবহার করছে না। অন্যান্য মাধ্যমও তারা ব্যবহার করছেন। আমরা বুঝতে পারি ব্যবহারকারীরা কনটেন্ট চান। চলমান মহামারির কারণে নতুন কনটেন্ট তৈরি করা সম্ভব হয়নি।’

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago

ভারত থেকে সরে যেতে পারে বিশ্বকাপ

ভারতে করোনা পরিস্থিতি রীতিমত ভয়াবহ আকার ধারণ করেছে। এমতাবস্থায় অনিশ্চয়তা তৈরি হয়েছে আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপ…

6 months ago