প্রথমবার টেস্ট স্কোয়াডে শরিফুল

একদিন পর মাঠে গড়াচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। তার আগে মঙ্গলবার এই টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চূড়ান্ত টেস্ট স্কোয়াডে সুযোগ পেয়েছেন পেসার শরিফুল ইসলাম। প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে সুযোগ পেয়েছেন এই তরুণ পেসার।

সর্বশেষ নিউজিল্যান্ড সফরে টি-টুয়েন্টি ফরম্যাটে অভিষেক হয়েছে শরিফুলের। এছাড়া এর আগে ওয়ানডে ও টি-টুয়েন্টি স্কোয়াডে থাকলেও এবারই প্রথম টেস্ট দলে জায়গা পেয়েছেন শরিফুল। কোয়ারেন্টাইন বাধ্যবাধকতা ও প্রস্তুতির সময় স্থানীয় কাউকে না পাওয়ার নিয়মের কারণে ২১ সদস্যের বহর নিয়ে শ্রীলঙ্কায় যায় বাংলাদেশ।

প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন ছয় ক্রিকেটার। তারা হলেন-শহিদুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসান ও শুভাগত হোম।

প্রথম টেস্টের জন্য স্কোয়াড:

মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহম্মদ মিথুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল খান, শাদমান ইসলাম, আবু জায়েদ চৌধুরী রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহিদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী, শরিফুল ইসলাম।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago