প্রকৃতির জন্য আশীর্বাদ হবে প্লাস্টিক খেকো মাশরুম

এই প্রকৃতির বুকে যদি ক্ষতিকর কোন বর্জ্যের তালিকা করা হয় তবে প্লাস্টিক তার মধ্যে বেশ উপরের দিকে থাকবে তাতে কোন সন্দেহ নেই। এক পরিসংখ্যানে দেখা গেছে এই পৃথিবীতে মানুষ ১৯৫০ সাল থেকে এখন পর্যন্ত ৮১৬ মিলিয়ন কেজি প্লাস্টিক বর্জ্য তৈরি করে ফেলেছে। আর দিন দিন যে সেটা বাড়ছে তা বলার অপেক্ষা রাখে না। এসব অব্যবহৃত প্লাস্টিকের মধ্যে ৯ শতাংশ পুড়ে ছাই হয়েছে। বাকিগুলো বর্জ্য হিসেবে এই পৃথিবীর ভূপৃষ্ঠে বা পানিতে অবস্থান করছে।

প্লাস্টিক যেহেতু খুবই ধীর গতির পচনশীল একটি বস্তু তাই পরিবেশ রক্ষায় অনেক দেশে পলিথিনের ব্যবহার সীমিত করে পরিবেশ রক্ষার চেষ্টা করছে। কিন্তু এতসব করেও প্লাস্টিক বর্জ্য কমানো যাচ্ছে না কোনভাবেই। তবে এবার মনে হয় প্লাস্টিক বর্জ্য নিয়ে একটু আশার আলো দেখা যাচ্ছে। কারণ বিজ্ঞানীরা এমন একটি মাশরুম আবিষ্কার করেছেন যার খাবার মূলত এই প্লাস্টিক।

পেস্টালোটিওপিস মাইক্রোস্পোরা নামের এই মাশরুম প্লাস্টিকের উপাদান পলিউরেথেন খায় এবং তা জৈব পদার্থে রূপান্তর করে। তার মানে দাঁড়ালো যেখানে প্লাস্টিক বর্জ্যের ভাগাড় সেখানে এই মাশরুমের চাষ করলে প্লাস্টিক বর্জ্য কমে গিয়ে তা আবার জৈব রূপে পৃথিবীতে ফেরত আসবে এবং পৃথিবী বিরাট এক দূষণের হাত থেকে রক্ষা পাবে।

প্লাস্টিকখোর এই মাশরুমের আবিষ্কার করেছেন ইয়েল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। বর্তমানে এই মাশরুম শুধুমাত্র আমাজনের জঙ্গলেই পাওয়া যায়। বিজ্ঞানীরা দেখেছেন এই বাদামি মাশরুম যেখানে অক্সিজেন কম সেখানেও জন্মাতে পারে। কারণ এটি প্লাস্টিকে থাকা পলিউরেথেন গ্রহণ করে এবং সেটিকে জৈব পদার্থে রূপান্তর করে। জৈব পদার্থের মাধ্যমে এটি প্রয়োজনীয় অক্সিজেন পায়। এই মাশরুম প্লাস্টিককে মাত্র দু’সপ্তাহের মধ্যে জৈব পদার্থে রূপান্তর করতে পারে।

তবে এটি খাওয়া যায় কিনা সে বিষয়ে ইয়েল বিশ্ববিদ্যালয় কোন গবেষণা করেনি। এ বিষয়ে আলাদাভাবে গবেষণা করেছে ইউট্রেচট বিশ্ববিদ্যালয়। তারা গবেষণা করে দেখেছে এই ধরনের মাশরুম সাধারণ মানুষও খেতে পারে। এই ধরনের মাশরুম খাওয়ার সময় বা রান্না করার সময় অ্যালকোহলের গন্ধও পাওয়া যায়।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago