ইফতারে প্রাণ জুড়াবে ঠান্ডা ঠান্ডা বাদামের লাচ্ছি

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণের মাঝেই শুরু হয়েছে পবিত্র রমজান মাস। এই সময়ে দিনভর রোজা রেখে ইফতারে ঠান্ডা পানীয়ের তুলনা নেই। আর সেই পানীয় যদি স্বাস্থ্যকরভাবে তৈরি করা যায়; তাহলে তো কথাই নেই!

সারাদিন রোজা রাখার পর ইফতারে প্রাণ জুড়াতে খেতে পারেন ঠান্ডা ঠান্ডা বাদামের লাচ্ছি। এই লাচ্ছি তৃষ্ণা মেটানোর পাশাপাশি আপনার শরীরে পুষ্টিও যোগাবে। আর বাদাম যে শরীরের জন্য খুবই উপকারী, তা সবারই কমবেশি জানা।

এ দিকে, দই শরীর ঠান্ডা রাখে। গরমে দই খেলে শরীর আর্দ্র থাকে। আর এই পানীয়ের মূল উপাদান হলো দই। বাদাম আর দইয়ের মিশ্রণে খুবই সুস্বাদু লাচ্ছি তৈরির রেসিপিটি জেনে নিন-

উপকরণ

* মিষ্টি দই ১ কাপ

* বরফ কুচি ১ কাপ

* চিনি স্বাদমতো

* গুড়ো দুধ আধা কাপ

* পানি সামান্য

* কয়েক প্রকারের বাদাম কুচি- ১ কাপ

যেভাবে তৈরি করবেন

প্রথমে একটি পাত্রে বরফ কুচি বাদে সবগুলো উপকরণ মিশিয়ে নিন। তারপর এক ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিন। ইফতারের কিছুক্ষণ আগে পাত্রে রাখা উপকরণগুলো আবারও ভালো করে মিশিয়ে নিন। তারপর ব্লেন্ডারে ঢেলে ব্লেন্ড করে নিন।

যেহেতু লাচ্ছিতে বাদাম থাকবে তাই একেবারে মিহি না হওয়া পর্যন্ত ভালোমতো কয়েকবার ব্লেন্ড করে নিন। এবার প্রয়োজনমতো পানি মিশিয়ে নিন। ব্লেন্ড করা হয়ে গেলে বরফ কুচি মিশিয়ে ঠান্ডা ঠান্ডা বাদামের লাচ্ছি গ্লাসে ঢেলে পরিবেশ করুন ইফতারে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago