আফগানিস্তানে একই পরিবারের আটজনকে গুলি করে হত্যা করা হয়েছে। পূর্ব নানগরহার প্রদেশের জালালাবাদ শহরের একটি মসজিদে অজ্ঞাত বন্দুকধারী প্রকাশ্যে গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে।
নানগরহার প্রদেশের গভর্নর জিয়াউল হক আমরখিল জানিয়েছেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে। এবার যাদের হত্যা করা হয়েছে তার মধ্যে একই পরিবারের পাঁচ ভাই এবং তাদের তিনজন চাচাতো ভাই রয়েছেন।
গভর্নর আমরখিল বলেন, রমজানের তারাবি নামাজ পড়ার সময় ওই হত্যাকাণ্ড ঘটেছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়, আফগানিস্তানে জমি নিয়ে বিরোধ খুবই সাধারণ ঘটনা। তথাকথিত রক্ত সংক্রান্ত দ্বন্দ্বের সহিংসতা চক্র দেশটিতে কয়েক দশক ধরে প্রজন্ম থেকে প্রজন্মের মধ্যে বয়ে চলেছে।
গত এপ্রিলে এই নানগরহার প্রদেশে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছয়জন উপজাতীয় সদস্যকে হত্যা করা হয়। এই সংঘর্ষ বেশ কয়েক দিন ধরে চলেছিল।
উল্লেখ্য, নানগরহারে তালিবান এবং আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসআইএলের সক্রিয় উপস্থিতি রয়েছে। আফগানিস্তানে কৃষি কাজের জন্য নানগরহারের জমি অত্যন্ত সমৃদ্ধ।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…