Categories: বিনোদন

করোনায় গুণী অভিনেতা এস এম মহসীনের মৃত্যু

অবশেষে চলেই গেলেন দেশের গুণী অভিনেতা এস এম মহসীন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি ছিলেন। করোনা তার ফুসফুসে সংক্রমিত হয়ে পড়েছিল মারাত্মকভাবে।

রবিবার (১৮ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিষয়টি নিশ্চিত করেছেন এস এম মহসীনের ছেলে বাসেদ মহসীন।

এদিকে নাটকের পরিচালকদের সংগঠন ডিরেক্টর’স গিল্ডের সভাপতি সালাহউদ্দিন লাভলু নিশ্চিত করলেন, আজ বাদ আসর মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আজিমপুর কবরস্থানে সমাহিত হবেন একুশে পদকজয়ী এস এম মহসীন।

৭৩ বছর বয়সী এ অভিনয়শিল্পী সম্প্রতি পাবনায় ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘অন্তরাত্মা’ ছবির শুটিংয়ে অংশ নিয়েছিলেন। সেখান থেকে ফিরেন গত ২ এপ্রিল। ফেরার পরবর্তীতে তার করোনার উপসর্গ দেখা দিলে তাকে পরিবারের সদস্যরা প্রথমে একটি হাসপাতালে ভর্তি করান। সেখান থেকে পরবর্তীতে ইমপালসে নিয়ে যাওয়া হয়।

অবস্থার অবনতি ঘটলে এই অভিনেতাকে নেওয়া হয় বারডেম হাসপাতালে। সেখান থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।

এস এম মহসীন প্রায় চার দশক ধরে মঞ্চ ও টেলিভিশনে অভিনয় করছেন। অভিনয়ে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবে ২০২০ সালে একুশে পদক পেয়েছেন তিনি। দীর্ঘদিন তিনি চাকরি করেছেন শিল্পকলা একাডেমিতে। পাশাপাশি শিক্ষকতাও করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।

তিনি ২০১৮ সাল থেকে বাংলা একাডেমির একজন সম্মানিত ফেলো।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago