তামিমের মুখোমুখি মুমিনুল

দুই ম্যাচের টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে শ্রীলঙ্কায় গেছে বাংলাদেশ দল। সিরিজের প্রথম ম্যাচে আগামী ২১ এপ্রিল লঙ্কানদের মুখোমুখি হবে টাইগাররা। তার আগে শনিবার দুইদিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা।

করোনার কারণে প্রস্তুতির জন্য এবার স্বাগতিকদের কাছ থেকে কোনো সুবিধা পাচ্ছে না বাংলাদেশ দল। এজন্য নিজেদের মধ্যে দুই গ্রুপে ভাগ হয়ে খেলতে নেমেছে সফরকারীরা। যেখানে লাল দলের নেতৃত্ব দিচ্ছেন তামিম ইকবাল, সবুজ দলের অধিনায়ক মুমিনুল হক। ম্যাচে আগে ব্যাট করছে লাল দল।

এই সিরিজ খেলতে গত ১২ এপ্রিল দেশ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। শ্রীলঙ্কায় ৩ দিনের কোয়ারেন্টাইন শেষে অনুশীলন নামে বাংলাদেশ দল। দুই দিনের অনুশীলন শেষে কাতুনায়েকে দুই দিনের প্রস্তুতি ম্যাচ। প্রস্তুতি ম্যাচের পর ১৯ এপ্রিল নেগাম্বুয়া ছেড়ে প্রথম ম্যাচের ভেন্যু ক্যান্ডিতে যাবে বাংলাদেশ দল।

শ্রীলঙ্কা সফরের দুটি টেস্ট ম্যাচ হবে ক্যান্ডির অদূরে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই মাঠে আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও এই প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। প্রথম টেস্ট শুরু হবে ২১ এপ্রিল, দ্বিতীয় ম্যাচ ২৯ এপ্রিল।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কায় সবশেষ টেস্ট খেলেছে ২০১৭ সালে। সেবার প্রথম টেস্টে গলে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে নিজেদের শততম টেস্টে স্মরণীয় জয় পায়।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago