মেসির শেষটা বুঝি হবে শিরোপা ছাড়াই?

ক্যারিয়ারের একটা বড় সময় বার্সেলোনাকে পায়ের জাদুতে আচ্ছন্ন করে রেখেছিলেন, জিতিয়েছিলেন অজস্র শিরোপা, তবে শেষে এসে পাঁকাল ভজকট, টানা দুই মৌসুমের শিরোপাখরা নিয়ে ক্লাব ছাড়লেন। গল্পটা রোনালদিনহোর। তবে সেটা হয়ে যেতে পারে লিওনেল মেসিরও।

গেল মৌসুমে শিরোপাহীন ছিল বার্সা, মেসিও ক্লাবকে ছাড়াছাড়ির কথা বলে দিয়েছিলেন। কিন্তু নানা জটিলতার পর থেকেই যান আর্জেন্টাইন তারকা। তবে চলতি মৌসুম শেষেই তার চুক্তি শেষ, শঙ্কা আছে আরেকটা শিরোপাহীন মৌসুমেরও। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেছে গেল মাসে, লিগের ভাগ্যও এল ক্ল্যাসিকো হেরে তুলে দিয়েছে রিয়াল মাদ্রিদের হাতে। শঙ্কা তো হওয়ারই কথা! সেটা সত্যি হলে রোনালদিনহোর ভাগ্যবরণ করেই বার্সা ছাড়তে হবে মেসিকে।

তবে তা এড়ানোর একটা অন্তত সুযোগ আছে তার সামনে। আজ অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে কোপা দেল রের ফাইনাল, যে শিরোপা বার্সার চেয়ে বেশি জেতেনি আর কেউ। যার ৯ ফাইনালে মেসি গোল করেছেন ৭টি, করিয়েছেন ৬টি। তার ওপর প্রতিপক্ষ যখন বিলবাও, তখন তো শিরোপার আশা আরও বাড়ে, এই দলের বিপক্ষে তিন ফাইনালে যে ৪ গোল আর একটি অ্যাসিস্ট তার!

তবে মুদ্রার উল্টোদিকে শঙ্কাও আছে। বার্সেলোনার হয়ে শেষ দুই ফাইনালে জিততে পারেননি মেসি। ভ্যালেন্সিয়ার বিপক্ষে গোল করেও ২০১৯ কোপার ফাইনালে জেতাতে পারেননি দলকে, আর ২০২১ সুপারকোপার ফাইনালে তো এই বিলবাওয়ের কাছেই হেরে বসেছিল তার দল, নিজেও দেখেছিলেন লাল কার্ড। তাই আজকের ফাইনালের আগেও কিছুটা শঙ্কাই ভর করছে বার্সেলোনা শিবিরে।

শঙ্কার আরও কারণ আছে বৈকি। সেই দুই কাপ ফাইনালে বার্সেলোনা বধের কুশীলব মার্সেলিনো গার্সিয়ার উপস্থিতি থাকবে বিলবাও ডাগআউটে। মেসিদের প্রতিপক্ষ বিলবাওয়েরও এ শিরোপা নিয়ে উদগ্রীব থাকার কথা বেশ। এই তো, সপ্তাহদুয়েক আগেই ২০১৯-২০ মৌসুমের স্প্যানিশ কাপের ফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল সোসিয়েদাদের কাছে হেরেছিল বিলবাও। সেদিন সোসিয়েদাদের উদযাপনের পুরোটা দূর থেকে দাঁড়িয়ে দেখেছেন বিলবাও মিডফিল্ডার ইকার মুনিয়াইন। সে উদযাপনের উপলক্ষ্যটা নিজেদের পক্ষে আনার দারুণ চেষ্টাই যে করবে তার দল বিলবাও তা বলাই বাহুল্য। আরও একটা কারণে বিলবাও মরিয়া হয়ে শিরোপার জন্যে লড়বে। সেটা ইতিহাসের দায়। সেই ১৯৮৩-৮৪ মৌসুমে যখন সবশেষ কোপা দেল রে জিতেছিল বিলবাও, দুই দলের স্কোয়াডের অর্ধেকের তো তখন জন্মই হয়নি! সে খরাটা নিশ্চিতভাবেই কাটাতে চাইবে বিলবাও, সেটা হলে বার্সার শিরোপা-খরাটা দীর্ঘায়িত হবে আরেকটু।
খরা আছে উপস্থিত আরও একজনেরও। বার্সা কোচ রোনাল্ড কোম্যান কোচ হিসেবে সর্বশেষ শিরোপাটা সেই এক দশক আগে। ফলে শিরোপার জোর আশা থাকবে তারও। বার্সেলোনা, কোম্যান নাকি বিলবাও, কার খরা শেষ হবে, সে প্রশ্নের জবাব মিলবে আজ, সেভিয়ার লা কারতুহা স্টেডিয়ামে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago