শ্রাবন্তীর বিরুদ্ধে মামলা

টলিউড অভিনেত্রী ও বিজেপি প্রার্থী শ্রাবন্তী চ‌্যাটার্জির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বিনা অনুমতিতে রোড শো করার অভিযোগে পর্ণশ্রী থানায় জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। হিন্দুস্তান টাইমস এ খবর প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) ছিল প্রচারের শেষ দিন। এদিন শ্রাবন্তীর সমর্থনে রোড শো করার কথা ছিল মিঠুন চক্রবর্তীর। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, রোববার (১০ এপ্রিল) অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের চতুর্থ দফায় ভোটগ্রহণ।

পরে কর্মীসমর্থকদের নিয়ে পর্ণশ্রী থানায় বিক্ষোভ করেন শ্রাবন্তী। তারপর অনুমতি ছাড়াই রোড শো করেন এই অভিনেত্রী। এ কারণে পর্ণশ্রী থানায় শ্রাবন্তীর নামে মামলা দায়ের করা হয়। পুরো ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। এরই মধ‌্যে নির্বাচন কমিশনের কাছে প্রতিবেদনও পাঠিয়েছে পুলিশ।

বেহালা পশ্চিম আসন থেকে নির্বাচনে লড়ছেন শ্রাবন্তী। তার অভিযোগপরিকল্পিতভাবে বিজেপিকে প্রচার করা থেকে আটকানো হচ্ছে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago