Indian actress Deepika Padukone poses as she arrives on May 10, 2018 for the screening of the film "Sorry Angel (Plaire, Aimer et Courir Vite)" at the 71st edition of the Cannes Film Festival in Cannes, southern France. (Photo by LOIC VENANCE / AFP) (Photo credit should read LOIC VENANCE/AFP/Getty Images)
বলিউডে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক সিনেমাগুলোর মধ্যে অন্যতম বড় একটি নাম ‘ধুম’। এ সিরিজের প্রায় সবগুলো কিস্তিই তুমুল জনপ্রিয়তা পেয়েছে। কামিয়ে নিয়েছে কোটি কোটি টাকাও। তাই ‘ধুম’ নিয়ে দর্শকের মনোযোগ সব সময়ই অনেক বেশি।
নির্মিত হতে যাচ্ছে এবার ‘ধুম ফোর’। নতুন বছরের নতুন উপহার হিসেবে যশরাজ ফিল্মস উপহার দিতে যাচ্ছে সিনেমাটি। শুধু তাই নয়, নতুন চমক হিসেবে নতুন এই কিস্তিতে থাকছেন দীপিকা পাডুকোন।
সম্প্রতি ফিল্মফেয়ার তাদের এক প্রতিবেদন প্রকাশ করেছে, জন আব্রাহামকে দিয়ে শুরু হওয়া ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির সর্বশেষ কিস্তিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন আমির খান। এবার কিছুটা হাওয়া বদল করে নতুন মেয়ে ভিলেনের সঙ্গে পরিচয় করিয়ে দিতে যাচ্ছে যশরাজ ফিল্মস।
সেই চরিত্রে দেখা যেতে পারে বলিউডের জনপ্রিয় মুখ দীপিকা পাডুকোনকে। তবে সিনেমাটি নিয়ে অফিশিয়ালি এখনো কোনো কিছু জানায়নি যশরাজ ফিল্মস।
বলিউড কিং খান শাহরুখের বিপরীতে ‘পাঠান’ সিনেমার শুটিং নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন দীপিকা। দিন কয়েক পর একটি বায়োপিকে দেখা মিলতে পারে এই বলিউড বিউটি কুইনের।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…