২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:০১

এমপি লিটন হত্যায় প্রধান আসামি ও সহযোগী গ্রেফতার

Google+ Pinterest LinkedIn Tumblr +

গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম লিটন হত্যা মামলায় প্রধান সন্দেহভাজন আসামি আশরাফুল এবং তার সহযোগী জহিরুল ইসলামকে গত রাতে ঢাকার বাড্ডা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১।

বৃহস্পতিবার র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আশরাফুল সুন্দরগঞ্জ থানার জামায়াতের আমির হাজী ইউনুসের সন্তান বলে দাবি র‌্যাবের।
র‌্যাব- ১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল তুহিন মো. মাসুদ জানান, লিটন হত্যায় আটক সন্দেহভাজনদের গাইবান্ধায় পাঠানো হচ্ছে। মামলার তদন্ত পুলিশ করছে। সুন্দরগঞ্জ থানা পুলিশের হাতে সোপর্দ করা হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা এখনো মুখ খুলেনি।

Share.

Comments are closed.