আকাশের দিকে তাকিয়ে আকুতি মিমি চক্রবর্তীর। সূর্যের মায়াবী আলো তার মুখে এসে পড়েছে। কালো মাস্কটিও মুখে পরেছেন তিনি। কি বলতে চাইছেন? অসহায়ের মতো কি আর্জি জানাচ্ছেন তিনি?
অসহায় তো বটেই। মানবসভ্যতার অসহায়তার সময় চলছে এখন। শুধুমাত্র অপেক্ষা আর আশা ছাড়া কিছুই করার নেই। সেই জন্য নতুন বছরের কাছে আকুতি তার। ২০২০ সালের মতো নতুন বছরটাও যেন মানবজাতির জন্য দুর্বিষহ হয়ে না ওঠে।
মিমি চক্রবর্তী তার ইনস্টাগ্রামে নতুন বছরকে শুভেচ্ছা জানিয়ে একটি ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘২০২১, অনেক আশা নিয়ে আছি। আর ঠকিয়ো না আমাদের’।
দুবাইয়ে বেড়াতে গিয়েছেন তিনি। দুবাইয়ের রাস্তাতেই একটি ছবি তুলেছেন। হলুদ রঙের স্কার্ট আর টপ পরে মুখে মাস্ক পরেছেন। আর সেই ছবির ক্যাপশনেই মিমি বছর শেষের আশার কথা জানালেন।
বুধবারও (৩০ ডিসেম্বর) একটি ছবি পোস্ট করে তিনি একই কথা লিখেছিলেন। পৃথিবীর কোটি কোটি মানুষের মতো মিমিরও নতুন বছরের কাছে একটিমাত্র চাহিদা। আবার সুস্থ হয়ে উঠুক পৃথিবী।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…