Categories: বিনোদন

আরাধ্যের সঙ্গে গাইলেন অমিতাভ বচ্চন

বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনের গান গাওয়া নতুন কিছু নয়। এবার তিনি ৯ বছর বয়সী নাতনি আরাধ্য বচ্চনের সঙ্গে প্রথমবার কণ্ঠ মিলিয়েছেন।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) অমিতাভ বচ্চন টুইটারে ছবি পোস্ট করে বিষয়টি জানিয়েছেন। ছবিতে দেখা যাচ্ছে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের উপস্থিতিতে তাদের মেয়ে আরাধ্য বচ্চনের সঙ্গে গান রেকর্ডিং করছেন দাদা অমিতাভ বচ্চন।

ছবির ক্যাপশনে বলিউডের শাহেনশাহ লেখেন, ‘একসঙ্গে স্টুডিওতে মাইকের সামনে দাঁড়িয়ে দাদা এবং নাতনি গান করে।’ অমিতাভের নিজের বাংলো জলসার ভেতরেই এই রেকর্ডিং স্টুডিওটি অবস্থিত।

এর আগে বেশকিছু সিনেমায় অমিতাভ বচ্চনের কণ্ঠে গান শোনা গিয়েছিল। তালিকায় রয়েছে- ‘টিন, ‘কাহানি, ‘পা’ এবং ‘ভগবান’। গানগুলো সবাই পছন্দ করেছিল। তবে এখন নিজের নাতনির সঙ্গে কেমন গাইলেন ‘বিগ বি’, সেটাই দেখার অপেক্ষায় ভক্তরা।

২০২০ সালে অমিতাভ বচ্চনের ‘গুলাবো সিতাবো’মুক্তি পেয়েছে। এতে তার সহশিল্পী ছিলেন আয়ুস্মান খুরানা। সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পায়।

কিছুদিন আগেই করোনা থেকে সেরে উঠেছেন অমিতাভ বচ্চন। সুস্থ হয়েই টিভি কুইজ শো ‘কেবিসি-১২’নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago