Categories: বিনোদন

বলিউড অভিনেত্রী সানা খানকে বিয়ে করে বিপদে মুফতি আনাস!

বলিউড ছেড়ে দেয়ার ঘোষণা দিয়ে চমকে দিয়েছিলেন বলিউড অভিনেত্রী সানা খান। চমক বাকি ছিল আরও। সেটা পূর্ণ হলো গুজরাটের এক মাওলানাকে বিয়ে করার মধ্য দিয়ে। মুফতি আনাস সাঈদকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন তিনি। এ বিয়ের ঘটনা তাকে প্রশংসিতও করেছে ধর্মপ্রাণ মুসলমানদের কাছে।

স্বামীকে নিয়ে বেশ আছেন তিনি। কাশ্মীর গেছেন হানিমুন করতে। বরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায়ও সারাদিন ব্যস্ত থাকেন সানা। পোস্ট করেন একের পর এক ছবি, ভিডিও। তা নিয়ে ট্রলের শিকারও হন যথারীতি।

এসব ট্রলে বিরক্ত মাওলানা আনাস সাঈদ। তিনি যেন বেশ বিপদেই পড়েছেন অভিনেত্রীকে বিয়ে করে। একদিক থেকে প্রশ্ন আসে কেন তিনি একজন আলেম হয়েও অভিনেত্রী-মডেল বিয়ে করলেন। অন্যদিক থেকে তার কাছে প্রশ্ন আসে কেন তিনি একজন অভিনেত্রীকে জোর করে শোবিজ ত্যাগ করিয়ে বিয়ে করলেন।

স্বভাবতই বিরক্ত তিনি। তাই অনেকটা ধমকেও দিয়েছেন সমালোচকদের। এমনটাই দাবি করছে ভারতীয় গণমাধ্যম এবিপি নিউজ।

তারা এক প্রতিবেদনে উল্লেখ করেছে, নিজের ছবি শেয়ার করে আনাস সাঈদ লিখেছেন, কারও পাপ বা অপরাধ দেখলে নিজের চোখ ঢেকে ফেল, তার জন্য দোয়া কর, পৃথিবীর লোকের পাপ ঢাকা দাও। তাতে কেয়ামতের সময় আল্লাহ তোমাদের পাপ ঢেকে ফেলবেন। শেষে লিখেছেন, আমিন।

এর আগেও এক সাক্ষাৎকারে আনাস বলেন, লোকে তাকে যা-তা বলে যাচ্ছে। কারণ তিনি নাকি সানাকে অভিনয় ছাড়তে বাধ্য করেছেন। তার দাবি, তিনি এমন কিছুই করেননি, একেবারে নিচু চিন্তাভাবনা যাদের তারাই এমনটা রটাচ্ছে।

সানাকে নিয়ে সুখী হওয়ার সব চেষ্টাই করছেন আনাস সাঈদ।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago