আরওএ এর আয়োজনে অনুষ্ঠিত রিপাবলিকান কাপ ফুটসাল চ্যাম্পিয়নশীপ ২০২০ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে খেলাগুলো অনুষ্ঠিত হয়েছে রাজধানীর পল্টনের শহীদ (ক্যাপ্টেন) মনসুর আলী জাতীয় স্টেডিয়ামে।
গ্রুপ ভিত্তিক এ আয়োজনে মোট ১৮টি দল অংশগ্রহণ করে। ১৮ দলের দুর্দান্ত লড়াইয়ের পর ফাইনালে উঠে আইএমসি পিনক এবং ডি-বক্স ডেমন।
ফাইনাল খেলায় দর্শনীয় এবং উত্তেজনাপূর্ণ ম্যাচে আইএমসি পিনককে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ডি-বক্স ডেমন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় মোহাম্মাদ সিয়াম, সেরা স্কোরার ইনতেসার মহম্মদ চৌধুরী, সেরা গোলরক্ষক আরিফ এবং সেরা ডিফেন্স নিটল নির্বাচিত হন।
রিপাবলিকান কাপ ফুটসাল চ্যাম্পিয়নশীপ ২০২০ এর টাইটেল স্পনসর হিসাবে ছিল শরিফ মেটাল, কো-স্পনসর ছিল কিউট।
এ আয়োজনের মিডিয়া পার্টনার হিসাবে ছিল দৈনিক অধিকার এবং অধিকার ডট নিউজ।
