দিন শেষে মুমিনুল-সাকিব অপরাজিত

বাংলাদেশ নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্টের বৃষ্টিবিঘ্নিত ছিল প্রথম দিন। দিন শেষে ৪০.২ ওভার খেলে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৫৪ রান। টাইগারদের হয়ে ৬৪ রানে অপরাজিত মুমিনুল এবং ৫ রানে অপরাজিত রয়েছেন সাকিব আল হাসান।

এর আগে টস জিতে ব্যাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিকরা। প্রথম সেশনে ৫০ মিনিট খেলা হওয়ার পর বেসিন রিজার্ভে নামে বৃষ্টি। সেই বৃষ্টিতে খেলা বন্ধ থাকে প্রায় পৌনে এক ঘণ্টা। অবশেষে আবারও খেলা শুরু হয়। বৃষ্টির বাগড়ায় আগে ভাগেই স্থানীয় সময় বেলা সাড়ে ১২টায় নেওয়া হয় লাঞ্চ।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশের ব্যাটিং লাইন। উইকেটে থিতু হওয়ার আগেই সাজঘরে ফেরেন ইমরুল কায়েস। ইনিংসের চতুর্থ ওভারে সাউদির শর্ট বলে পুল করে ট্রেন্ট বোল্টের হাতে ক্যাচ তুলে দেন এ বাঁহাতি ব্যাটসম্যান। বিদায়ের আগে তার সংগ্রহ ছিল ১ রান।

অপরদিকে ওয়ানডে স্ট্যাইলে খেলতে থাকা তামিম ৪৮ বলে কিউইদের বিপক্ষে নিজের চতুর্থ ফিফটি তুলে নেন । অর্ধশতক পূর্ণ করতে বাঁহাতি এই ব্যাটসম্যান চার মারেন ১০টি। এর পর আর বেশি দূর এগোতে পারেননি তামিম। ৬ রান যোগ করেই ৫৬ করে বোল্ট এর বলে এলবির ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফিরতে হয় তাকে।

এদিকে আজ টেস্ট অভিষেক হয়েছে তাসকিন আহমেদের, তার সঙ্গে স্বপ্নের টেস্ট ক্যাপ পেয়েছেন আরেক পেসার শুভাশিস রায়ও। এই দুজনের সঙ্গে তৃতীয় পেসার হিসেবে খেলছেন কামরুল ইসলাম রাব্বি।

সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজের মধ্যে সুযোগ পাওয়ার কথা ছিল একজনের। শেষ পর্যন্ত অফ স্পিন অলরাউন্ডার মিরাজকে বেছে নিয়েছে টিম ম্যানেজমেন্ট।

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ৪০.২ ওভারে ১৫৪/৩। মাহমুদউল্লাহ (২৬), তামিম ইকবাল (৫৬), ইমরুল কায়েস (১)।

বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, কামরুল ইসলাম রাব্বি, তাসকিন আহমেদ, শুভাশিস রায়।

নিউজিল্যান্ড দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), জিত রাভাল, টম ল্যাথাম, রস টেলর, হেনরি নিকোলাস, কলিন ডি গ্র্যান্ডহোম, বিজে ওয়াটলিং, মিচেল স্যান্টনার, টিম সাউদি, নিল ওয়াগনার, ট্রেন্ট বোল্ট।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago