নায়ক থেকে গায়ক, কিংবা গায়ক থেকে নায়ক। এরকম হাজারো উধাহরণ রয়েছে যারা সময়ের সাথে সাথে একই জগতে থেকে ভিন্ন ভিন্ন ভঙ্গিতে নিজেদের মেলে ধরেন।
সে ক্ষেত্রে তুষার একদমই ব্যাতিক্রম। কোন ভাইরাল হতে বা জনপ্রিয় হতে গান করেননা। একদমই মনের খোরাক মিটাতে মাঝে মধ্যে গান করেন। কখনও লিখেন আবার কখনও সুর করেন।
নতুন একটি গান ইতিমধ্যে ৯০ মিনিটস ফ্লিম নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। ‘আপন ঠিকানা’ শিরোনামে গানটি লিখেছেন এবং সুর করেছেন তুষার নিজেই। এর পর কণ্ঠও দিয়েছেন নিজেই। গানটির মিউজিক ডিরেক্টর ছিলেন নাসিফ অনি। এছাড়া গানের চিত্রায়ন করেছেন বিশ্বজিৎ দত্ত। গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করতে দেখা গেছে তারেক এম সুমন এবং জান্নাতকে। ভিন্ন ধাচেঁর এই গানটির চিত্রয়ানের পরিচালনা করেছেন অতনু আদিত্য।
উল্লেখ্য, তুষার বেসরকারি টেলিভিশন নিউজ২৪ টিভিতে ভিডিও এডিটর হিসেবে কর্মরত রয়েছেন।
