বেশ জমকালো আয়োজনে হয়ে গেল দুই তারকার বিয়েটা। সেখানে তাদের শুভেচ্ছা জানাতে হাজির ছিলেন একঝাঁক তারকা। রিসেপশন পার্টিতেও দেখা গেল তারকাদের মিলনমেলা, হৈ চৈ। বিয়ের পর সাদা রঙের গাউনে সেজে রিসেপশন পার্টিতে হাজির দেবলীনা কুমার। আর তার বর গৌরব চ্যাটার্জি পরেছেন শার্ট-প্যান্ট, সঙ্গে ব্লেজার।
দেবলীনা-গৌরব তখন একে অপরের মধ্যে ডুবে রয়েছেন। স্পিকারে বাজছে হালকা মিউজ। রঙিন আলোয় সন্ধেটা যেন আরও বেশি মায়াবী হয়ে উঠলো। তাদের ঘিরে তখন উপস্থিত অতিথিদের মধ্যে উৎসাহের অন্ত নেই। সবমিলিয়ে একটা রোমান্টিক আবহ। ১৫ ডিসেম্বর গৌরব-দেবলীনার রিসেপশনের ছবিটা এমনই ছিল।
দেবলীনা-গৌরবের রিসেপশনের এক টুকরো ছবিই উঠে এসেছে শুভজিৎ চক্রবর্তী নামে ব্যক্তির ফেসবুকের পাতায়। যেখানে রিসেপশনের মঞ্চে একে অপরের হাতে আংটি পরিয়ে দিতে দেখা গেল দেবলীনা-গৌরবকে। আংটি বদলের পর দেবলীনার ঠোঁটে ঠোঁট রাখতে দেখা গেল গৌরবকে। এসময় খানিকটা লজ্জা পেয়ে হেসে ফেললেন নববধূ দেবলীনা।
তবে তাদের সেই চুমুর ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভক্ত-অনুরাগীরা ভিডিওটি শেয়ার দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন এই জুটিকে।
প্রসঙ্গত, গত ৯ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েছেন দেবলীনা-গৌরব। গত ১৪ ডিসেম্বর ছিল তাদের বিয়ের সংগীত আসর। আর ১৫ ডিসেম্বর ছিল রিসেপশন পার্টি। যেখানে হাজির ছিলেন টালিগঞ্জের একাধিক তারকা। হাজির হয়েছিলেন দিতিপ্রিয়া রায়, সাহেব চট্টোপাধ্যায়, রাহুল বন্দ্যোপাধ্যায়, সন্দীপ্তা সেন, ভাস্বর চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তীসহ আরও অনেকেই।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…