Categories: বিনোদন

কেউ মাদক সেবন করেনি, করণ জোহরের জবাব

বলিউডের নামি পরিচালক ও প্রযোজক করণ জোহর। গেল বছর তার বাড়িতে এক পার্টিতে নিষিদ্ধ মাদক সেবন করা হয়েছিল? ২৪ ঘণ্টার মধ্যে তা জানতে চেয়ে নোটিশ পাঠিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। সেই নোটিশের জবাব দিয়েছেন করণ।

সংবাদ প্রতিদিন তাদের খবরে বলছে, আইনজীবী মারফত করণ জানিয়েছেন, গত বছর তার বাড়ির ওই পার্টিতে কোনোরকমের নিষিদ্ধ মাদক সেবন করা হয়নি। কেউ নেশায় আসক্ত ছিলো না।

২০১৯ সালের ২৮ জুলাই নিজের বাড়ির হাউস পার্টির ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করেছিলেন করণ জোহর। পার্টিতে দীপিকা পাড়ুকোন, বরুণ ধাওয়ান, মালাইকা আরোরা, অর্জুন কাপুর, ভিকি কৌশল, জোয়া আখতার, শহিদ কাপুর, আলিয়া ভাট, রণবীর কাপুরসহ অনেক তারকাই উপস্থিত ছিলেন।

ভিডিও ভাইরাল হতেই শিরোমণি অকালি দলের নেতা মনজিন্দর সিং সিরসা মু্ম্বাইয়ে এনসিবির জোনাল অফিসে অভিযোগ জানিয়েছিলেন। চলতি বছরের সেপ্টেম্বর মাসেই ভাইরাল ভিডিওটির ফরেনসিক রিপোর্ট আসে এনসিবির হাতে। এরপর থেকেই ভিডিও নিয়ে ফের সক্রিয় ওয়ে ওঠে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।

গেল ১৭ ডিসেম্বর নোটিশ পাঠিয়ে করণ জোহরের কাছে ভিডিও সংক্রান্ত সমস্ত তথ্য জানতে চাওয়া হয়। ভাইরাল হওয়া ভিডিওর সমস্ত বৈদ্যুতিন প্রমাণ ও প্রয়োজনীয় কাগজপত্রও দেখতে চাওয়া হয়।

এরপর আইনজীবী মারফত নিজের বক্তব্য জানানোর পাশাপাশি একটি চিঠি ও পেনড্রাইভও জমা দিয়েছেন বলিউডের প্রযোজক ও পরিচালক।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে সোশাল মিডিয়ায় একাধিকবার সমালোচিত হয়েছেন করণ জোহর। নেপোটিজম, ফেভারিটিজমের অভিযোগ এনে তাকে একহাত নিয়েছেন কঙ্গনা রানাউতসহ বেশ ক’জন তারকা। মনজিন্দর সিংও বলিউডের মাদকচক্রের ‘মূল পাণ্ডা’ বলে অভিহিত করেন করণকে।

সমালোচনার জেরে সোশাল মিডিয়ায় নিজের সক্রিয়তাও কমিয়ে দিয়েছেন করণ। গত বছরের ভিডিওটি নিয়ে এর আগেও কটাক্ষ শুনতে হয়েছে তাকে। সেই সময় এ বিষয়ে কথা বলতে গিয়ে প্রযোজক-পরিচালক জানিয়েছিলেন, পার্টিতে নাকি তার মা হিরু জোহরও ছিলেন।

এদিকে করণ জোহরকে নোটিশ পাঠানোর প্রেক্ষিতে ক্ষোভ প্রকাশ করেছেন কারিনা কাপুরসহ অনেকেই। তারা দাবি করছেন, মূলত বলিউডের ইমেজ নষ্ট করতেই এসব করা হচ্ছে পরিকল্পিতভাবে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago