২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:১৪

বিদেশি সিনেমায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ

Google+ Pinterest LinkedIn Tumblr +

একটা দেশের অর্জন বেশি আনন্দের হয় যখন সেটি নিয়ে বিদেশিদের মধ্যে আন্তরিকতা, স্বীকৃতি, উৎসাহ দেখা যায়। বিশ্বের অনেক দেশের যুদ্ধ বা স্বাধীনতাই নানা দেশের শিল্প-সাহিত্যকে প্রভাবিত করেছে। তৈরি হয়েছে সিনেমা-গান।

সেদিক থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ কতোটা আলোচিত বিশ্বজুড়ে শিল্পচর্চায়? সে খোঁজ নিতে দেখা যায় অনেক
বিখ্যাত বিদেশিরা ১৯৭১ সালের যুদ্ধটি নিয়ে নানা মত ও দর্শন প্রকাশ করেছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে বিদেশি পরিচালকদের হাত ধরে কালে কালে সিনেমাও তৈরি হয়েছে বেশ কিছু। তবে সেটা ভারতীয় গন্ডিতেই সীমাবদ্ধ। দেশটিতে বলিউড ও কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রিতে নির্মিত কিছু সিনেমায় বেশ গুরুত্ব সহকারে জায়গা করে নিয়েছে মুক্তিযুদ্ধ। আবারও বিতর্কিত ভূমিকাও দেখা গেছে অনেক ভারতীয় পরিচালক-প্রযোজকের মধ্যে।

এর বাইরে হলিউডের কোনো সিনেমায় বাংলাদেশের স্বাধীনতা অর্জন নিয়ে কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি।

দেখে নেয়া যাক ভারতে নির্মিত কিছু সিনেমায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জন কীভাবে ঠাঁই পেয়েছে।

যুদ্ধশিশু-চ্রিলড্রেন অফ ওয়ার
সুচিত্রা সেনের নাতনি রাইমা সেন অভিনীত এই সিনেমাটি মুক্তি পায় ২০১৪ সালে। এটি পরিচালনা করেছেন মৃতুঞ্জয় দেবব্রত। মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত এটি বলিউডের প্রথম কোনো সিনেমা। শুরুর দিকে এ সিনেমার নাম ‘দ্য বাস্টার্ড চাইল্ড’ রাখা হয়েছিলে। তবে সেন্সরবোর্ডে ‘বাস্টার্ড’ শব্দটি নিয়ে আপত্তি ওঠায় পরবর্তীতে নাম পরিবর্তন করে ‘যুদ্ধশিশু – চ্রিলড্রেন অফ ওয়ার’ রাখা হয়।

২৫ মার্চের গণহত্যা থেকে শুরু করে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে নারী নির্যাতন ও হত্যাযজ্ঞের ভয়াবহ চিত্র তুলে ধরা হয়েছে সিনেমায়। বিশেষ করে মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা নারীদের উপর পাকিস্তানী বাহিনীর অকথ্য নির্যাতনের চিত্র এসিনেমায় দেখতে পাই আমরা।

Share.

Comments are closed.