বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া ঝগড়ায় মেতেছেন তার স্বামী নিক জোনাসের সঙ্গে। হঠাৎ কেন অশান্তির আগুন লাগলো তাদের সুখের সংসারে? বেশ তো দিব্যি ছিলেন দুজনে। গত ১ ডিসেম্বর রোমান্টিক শুভেচ্ছাবার্তা দিয়েছেন একে অন্যকে। তাদের দ্বিতীয় বিয়ে বার্ষিকী উপলক্ষে।
খবরটা বেশ মজা করেই পরিবেশন করেছে কলকাতাভিত্তিক গণমাধ্যম এবিপি আনন্দ। তারা বলছে প্রিয়াঙ্কা তুমুল ঝগড়া করেছেন নিকের সঙ্গে।
দুশ্চিন্তা করার মতো আসলে হয়নি কিছুই! প্রিয়াঙ্কা চোপড়া এখন ব্যস্ত রয়েছেন হলিউডি ছবি ‘টেক্সট ফর ইউ’র শুটিংয়ে। সে সিনেমায় ছোট একটি দৃশ্যে দেখা যাবে নিক জোনাসকেও। লন্ডনে হচ্ছে এর শুটিং। সেখানে একটি ট্যাক্সির মধ্যে এ দম্পতিকে শুটিং করতেও দেখা গিয়েছে।
এবিপি আনন্দ বলছে, দুজনের মধ্যে অশান্তির একটি দৃশ্যের শুটিং চলছিল তখন। প্রিয়াঙ্কা গালাগালি করে নিককে গাড়ি থেকে নামিয়ে দিচ্ছিলেন। নিককে দেখা গেল গাড়ির দরজা খুলে বের হয়ে যেতে।
এ সিনেমার চিত্রনাট্য লিখেছেন জিন স্ট্রাসে। পরিচালনাও করছেন তিনি। সোফি ক্রামারের উপন্যাসের ভিত্তিতে তৈরি জার্মান ছবি ‘এসএমএস ফর ডিচ’র ইংরেজি রিমেক হতে যাচ্ছে এটি। নিক-প্রিয়াঙ্কার মিউজিক ভিডিওর পর তাদের ভক্তরা বড় পর্দায় সিনেমাটি দেখার প্রতীক্ষা করছেন। আপাতত চলছে প্রচারণা। ওই ঝগড়ার ভিডিওটি প্রচারণার অংশ হিসেবেই সোশাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে এবং ভাইরাল হয়েছে।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…