সোশাল মিডিয়া মানেই যেন বিতর্ক আর আলোচনা। তারকাদের জন্য এটা আলোচনায় থাকার বেশ ভালো মাধ্যম হয়ে উঠেছে। ছবি, ভিডিও পোস্ট করে যেমন নিজেদের আপডেট দেন তারা তেমনই কোনো ইস্যুতে নিজেদের মতামতও দেন। নিজেরা অনেক ইস্যু তৈরিও করে ফেলেন সহজে।
কখনো মেলে ভক্তদের প্রশংসা, কখনো বা সমালোচনা। তবে বলিউডের মুসলিম অভিনেত্রী হুমা কুরেশি পড়লেন বিতর্কে। তার পোস্ট করা একটি ছবির জন্য রীতিমতো ঝড় উঠেছে সোশাল মিডিয়ায়।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন হুমা। সেখানে দেখা যাচ্ছে তার হাতে মদের গ্লাস। আর টেবিলের উপর রাখা মদের বোতল। সঙ্গে লিখেছেন, ‘শীতেও যখন মুম্বাইয়ে গ্রীষ্মকাল অনুভূত হয়, তখন আমি এভাবেই নিজেকে রিফ্রেশ করে নিই।’
এরপরই রিফ্রেশ হতে চাইলে কীভাবে পেগ তৈরি করতে হবে, সে রেসিপিও শিখিয়ে দিয়েছেন হুমা। কিন্তু নেটিজেনদের একাংশে হুমার এই কাণ্ডকারখানা একেবারেই পছন্দ হয়নি। অনেকেই কটাক্ষের সুরে হুমাকে লিখেছেন, মুসলিম নারী হিসেবে মদ খেয়ে ‘পাপ’ করেছেন তিনি।
মুসলিম ধর্মাবলম্বী হয়ে হুমার মদ্যপান কোনোভাবেই মেনে নিতে পারছেন না অনেক নেটিজেনরা। অনেকে আবার প্রশ্ন তুলেছেন, এই পোস্টের মাধ্যমে নিজের অনুরাগী তথা সমাজকে কী বার্তা দিতে চাইছেন তিনি?
তবে এ নিয়ে এখনও পর্যন্ত হুমার কোনো প্রতিক্রিয়া মেলেনি।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…