২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:১২

বিলাসবহুল খামারবাড়িতে যেমন কাটে বাহুবলী তারকা প্রভাসের দিন

Google+ Pinterest LinkedIn Tumblr +

দক্ষিণী সিনেমায় তো বটেই, পুরো ভারতজুড়েই প্রভাস মানে বক্স অফিসের ঝড়। ‘বাহুবলী’ সিরিজের সিনেমাগুলো দিয়ে তিনি তছনছ করে দিয়েছেন ভারতীয় সিনেমার সাফল্যের সব রেকর্ড। যে ইন্ডাস্ট্রি সবসময় থেকেছে বলিউডের গ্ল্যামার আর চটকদার প্রচারের আড়ালে সেই ইন্ডাস্ট্রিকে তিনি নিয়ে এসেছেন সবার সামনে।

সিনেমায় তার অসাধারণ অভিনয় মন্ত্রমুগ্ধ করে সবাইকে। তবে ব্যক্তি জীবনে বেশ নিভৃতচারী মানুষ প্রভাস। খুব বেশি জনসম্মুখে দেখা মিলে না তার। বলতে গেলে শুটিং ব্যাতীত বাকি সময়টা ঘর থেকে বেরই হতে দেখা যায় না তাকে। পরিবারের সঙ্গে সময় কাটাতে খুব পছন্দ করেন তিনি।

সম্প্রতি ফিল্মফেয়ার তাদের এক প্রতিবেদনে প্রকাশ করেছে কেমন জীবনযাপন পছন্দ প্রভাসের। সেখানে বলা হয়েছে, তিনি কাজ ছাড়া ঘর থেকে বের হন না। এর অন্যতম কারণ হায়দারাবাদে তার বিলাসবহুল বাড়ি। ফার্মহাউসটিতে একটি বিশাল বাগান, সুইমিং পুল, জিম, খেলার মাঠ থেকে শুরু করে রয়েছে সবকিছু। চাইলে সেখানেই দিনের পর দিন কাটিয়ে দেয়া যায়।

প্রভাসের চমৎকার এই ফার্মহাউজটি তৈরিতে অনুমানিক খরচ হয়েছে প্রায় ৬০ কোটি রুপি।

জানা গেছে, ব্যক্তিগত ট্রেইনারের সাহায্য নিয়ে বাড়ির জিমেই ব্যয়াম করেন ‘বাহুবলী’।

গ্রিন ইন্ডিয়া চ্যালেঞ্জের অংশ হিসেবে প্রভাস তার লনে যখন চারা রোপণের ছবি পোস্ট করেছিলেন তখনই এক ঝলক তার বাড়ি দেখে নেওয়ার সুযোগ হয়েছিল দর্শকদের।

প্রসঙ্গত, সামনের বছরের শুরুতেই প্রায় ৫০০ কোটি রুপির বাজেটে নির্মিত হতে যাওয়া ‘আদিপুরুষ’ সিনেমার শুটিং শুরু করবেন প্রভাস। সিনেমাটি তার বিপরীতে অভিনয় করবেন কৃতি স্যানন। অপরদিকে খল চরিত্রে অভিনয় করবেন বলিউড তারকা সাইফ আলী খান।

Share.

Comments are closed.