‘রঙিন খোয়াব দেখে বিএনপির লাভ নেই’

রূপকথার রাজ্যে বিএনপির রঙিন খোয়াব দেখে লাভ নেই বলে মন্তব্য করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এরপর থেকে সোহরাওয়ার্দীতে অনুমতি না পেলে অনুমতি ছাড়াই বিএনপি জনসভা করবে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এমন বক্তব্যে কাদের বলেন, যে দল গত তিন বছরে তিন মিনিটের জন্য রাজপথে উত্তাপ ছড়াতে পারে নি, সে দলের রূপকথার রাজ্যে রঙিন খোয়াব দেখে লাভ নেই।
অনুষ্ঠানের আয়োজন করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। ওবায়দুল কাদের বলেন, ৭৫ সালের পর ২৬ বছরে কোনো সরকার যা করতে পারে নি, শেখ হাসিনা সরকার তিন বছরে তা করে দেখিয়েছে। তিন বছরে সরকারে ব্যর্থতা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ছোট-খাট কয়েকটি ভুল-ব্যর্থতা থাকতে পারে। কারণ আমরা তো মানুষ। তবে আমাদের প্রাপ্তি প্রত্যাশার থেকে অনেক বেশি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে সারাদেশে জেলা-উপজেলা শাখার নেতাকর্মীদের নেত্রীর পক্ষ থেকে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণের নির্দেশ দিয়েছি। মানবতার পক্ষে দাঁড়াতে বলেছি।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago