স্বাধীন ব্যবসার উদ্যোগে ৭দিন ব্যাপি অনলাইন মেলা

ফেসবুক কেন্দ্রীক জনপ্রিয় ব্যবসায়িক গ্রুপ ‘স্বাধীন ব্যবসা’র উদ্যোগে প্রথমবারের মত উদ্যোক্তাদের নিয়ে সাতদিন ব্যাপী ‘স্বাধীন ব্যবসা অনলাইন মেলা-২০২০’ শুরু হয়েছে।

সোমবার (০৭ ডিসেম্বর) থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত। এ মেলার মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দেশের অন্যতম দৈনিক ‘দৈনিক অধিকার’। এছাড়াও অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে ‘বাংলাবাজার’। মেলায় কো স্পন্সর হিসেবে রয়েছে PickRocks Online Shopping Bangladesh। রয়েছে সৃষ্টি এবং মনঝড়া।

এ বিষয়ে আয়োজক কমিটির প্রধান আরিফুর রহমান জানিয়েছেন, ‘এক পা, দু’পা, তিন পা। এভাবে লক্ষ পা অতিক্রম করেই স্বাধীন ব্যবসা এখন দেশের অন্যতম ব্যবাসয়িক গ্রুপে রূপ নিয়েছে। গ্রুপটি কাজ করছে দেশের নতুন-পুরোনো উদ্যোক্তাদের নিয়ে। মূলত গ্রুপের এক লাখ পূর্তি উপলক্ষ্যে এই মেলার আয়োজন।’

স্বাধীন ব্যবসা গ্রুপের বেঁধে দেওয়া নিয়ম মেনেই চলবে মেলা। মেলায় অগ্রাধিকার দেয়া হয়েছে দেশীয় পণ্য নিয়ে কাজ করা উদ্যোক্তাদের। এছাড়াও জামদানী, জুম, হাফ সিল্ক, হ্যান্ড পেইন্টসহ বিভিন্ন শাড়ি নিয়ে কাজ করবে অনলাইন স্টলগুলো। থাকছে আধুনিক বিভিন্ন ডিজাইনের থ্রি-পিস, তাতের থ্রি-পিস, লেজার কাট থ্রি-পিস ও ব্লক বাটিক থ্রি-পিস।

এ নিয়ে গ্রুপের কোর এডমিন জানায়, দেশের করোনায় নাজুক পরিস্থিতিতে এই মেলা নতুনভাবে চলতে সাহায্য করবে উদ্যোক্তাদের। বিশেষ করে আকর্ষণীয় সব ডিসকাউন্ট, প্যাকেজ অফার, কম্বো সেট এবং ফ্রী ডেলিভারির সুব্যবস্থা থাকায় এই মেলা জমজমাট হবে বলে আশাবাদী মেলার আয়োজকেরা।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago