২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:১২

আগামী বছর রণবীর-আলিয়ার বিয়ে!

Google+ Pinterest LinkedIn Tumblr +

করোনা থেকে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছে বলিউড। দীর্ঘদিন কাজ বন্ধ থাকার পর মাস খানেক ধরে বড় তারকারাও ফের ফিরতে শুরু করেছেন দৈনিক রুটিন অনুযায়ী শুটিং সেটে। সেই সাথে বলিউডের গুঞ্জনের সমারোহ ছুটছে বেশ। এবার বলিউডপাড়ায় বেশ জোর দাবিতেই বলা হচ্ছে, আগামী বছর বিয়ে করতে যাচ্ছেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট।

ভারতীয় গণমাধ্যমে দাবি করা হচ্ছে, বলিউডে এ সময়ের অন্যতম আলোচিত প্রেমিক যুগল রণবীর-আলিয়া। মাঝে কিছুদিন তাদের মধ্যে বিচ্ছেদের খবর প্রকাশ হলেও বর্তমানে বেশ ভালোই চলছে দুজনার প্রেম। বর্তমানে তারা দুজনই অবস্থান করছেন একই অ্যাপার্টমেন্টের পঞ্চম এবং সপ্তম তলায়।

এখানে আগে থেকেই বাস করতেন রণবীর। প্রেমিকের কাছাকাছি থাকতে একই অ্যাপার্টমেন্টে ২৪৬০ স্কয়ার ফিটের ফ্ল্যাট কিনেছেন আলিয়া। এজন্য তার খরচ হয়েছে ৩২ কোটি রুপি।

খবরে আরও বলা হয়, ইতিমধ্যে বিয়ের কার্ড ছাপানোর কাজ শুরু করতে চাইছে এ দুই তারকার পরিবার।

রণবীরের এক পারিবারিক সূত্রে জানা গেছে, সবকিছু ঠিকঠাক থাকলে সামনের বছরের শুরুতেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তারা।

প্রসঙ্গত, ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’, ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার শুটিং নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন আলিয়া ভাট। অপরদিকে দিন কয়েকের মধ্যে একটি রোমান্টিক সিনেমায় নাম লেখাতে যাচ্ছেন রণবীর কাপুর।

Share.

Comments are closed.